বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Bike Accident: মুখোমুখি ধেয়ে এল দুটি বাইক, তার পরেই…ধাক্কা! ছিটকে পড়লেন হেলমেট ছাড়া ৫ আরোহী, রক্তস্রোত! passengers were without helmet 2 bikes collision face to face 5 people death in severe bike accident in chandakona

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২৫ সময় দেখুন


Last Updated:

Bike Accident: চন্দ্রকোনায় ভয়ঙ্কর মোটরবাইক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু ও ১ জন আশঙ্কাজনক! হেলমেটবিহীন যাত্রীরা দুর্ঘটনার শিকার হন এভাবেই, বলছে পুলিশ।

চন্দ্রকোনায় মোটরবাইক দুর্ঘটনায় মৃত ৪, আশঙ্কাজনক ১ (Representative Image: AI) চন্দ্রকোনায় মোটরবাইক দুর্ঘটনায় মৃত ৪, আশঙ্কাজনক ১ (Representative Image: AI)
চন্দ্রকোনায় মোটরবাইক দুর্ঘটনায় মৃত ৪, আশঙ্কাজনক ১ (Representative Image: AI)

সুকান্ত চক্রবর্তী, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত ক্ষীরপাই ফাঁড়ির বুড়ির পুকুর এলাকায় ঘটে গেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়কে দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১ জন। দুর্ঘটনার অভিঘাতে রক্তাক্ত চিত্র ঘিরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি মোটরবাইক ঘাটাল থেকে ক্ষীরপাই-এর দিকে এবং অপরটি ক্ষীরপাই থেকে ঘাটালগামী ছিল। বুড়ির পুকুর এলাকায় মুখোমুখি ধাক্কা লাগে দুই বাইকের। প্রত্যেকটিতে ছিলেন দু’জন করে আরোহী, একটি বাইকে ছিল তিনজন। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে ঘটনাস্থলেই কয়েকজন রাস্তায় ছিটকে পড়েন।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্ষীরপাই হাসপাতালে। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে আরও একজনের মৃত্যু হয়। বাকিদের ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। তবে প্রত্যেকের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বলেই অনুমান।

হেলমেট ছিল না কারও মাথায়! 

প্রত্যক্ষদর্শীদের মতে, পাঁচজন আরোহীর কারও মাথায় হেলমেট ছিল না। ফলে আঘাত লাগে মূলত মাথাতেই। এই ঘটনায় ফের সামনে এল হেলমেট না পরার ভয়াবহ পরিণতি।

পুলিশের তৎপরতা:

ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। দু’টি ক্ষতিগ্রস্ত বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

মুখোমুখি ধেয়ে এল দুটি বাইক, তার পরেই…ধাক্কা! ছিটকে পড়লেন হেলমেট ছাড়া ৫ আরোহী, রক্তস্রোত! চন্দ্রকোনায় ভয়ঙ্কর দুর্ঘটনা!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর