Last Updated:
বীরভূম: সময়টা নেহাতই কম নয়, প্রায় দুই যুগেরও বেশি সময় পেরিয়েছে। ১৯৯১ সালে দিয়েছিলেন মাধ্যমিক তার দু’বছর পর উচ্চ মাধ্যমিক একই সঙ্গে। তবে তারা কারা! তারা সকলেই স্কুলের বন্ধু। প্রত্যেকেই বোলপুরের নিচুপট্টির উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তবে উচ্চশিক্ষার পর সকলেই পেশাগত কারণে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আবার কেউ উকিল। তবে জানুয়ারি শুরুতেই তারা একত্রিত হয়েছেন পুনর্মিলন উৎসবে। রবিবার ধুমধাম ভাবে আয়োজন করা হয় তাদের বনভোজনের।
দিনভর চলল নানান ধরনের খাওয়া দাওয়া। সকালের টিফিন থেকে শুরু করে চা কফির আড্ডা হইহুল্লোড় করে খুশিতেই কাটল পুরানো বন্ধুদের সঙ্গে একটি পুরো দিন। তবে শুনলে অবাক হবেন প্রত্যেকেরই বয়স প্রায় পঞ্চাশের উপরে। তবে কথাতেই রয়েছে বয়স শুধুমাত্র একটি সংখ্যা মাত্র আর তারই যেন জলজ্যান্ত প্রমান এই স্কুলের বন্ধুরা। আর এটা বোঝা যায় তাদের উদ্দীপনা দেখে। ক্লাসের সেই কাঠের বেঞ্চ থেকে প্রায় দুই যুগ পর সোজা খাবার টেবিলে এসে পৌঁছল বন্ধুত্ব। সকলে একত্রিত হয়ে আনন্দে আত্মহারা।
প্রায় ৩০ বছরের বন্ধুত্ব। স্কুলের সেই চেহারা,চুলের ধরন হয়ত নেই, বয়সের ছাপ পড়েছে বর্তমানে চেহারায়,কারোর আবার দৃষ্টিশক্তি কম থাকার কারণে চোখে চশমার প্রয়োজন হয়েছে,তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে একে অপরের সঙ্গে যোগাযোগ রয়ে গিয়েছে। এরপরেই গত বছরের মত এই বছরও একই সঙ্গে বোলপুরের মুলুকে পিকনিকে মেতে ওঠেন সকলে। স্কুল জীবনের বিভিন্ন স্মৃতি যেন মনে পড়ে যায় সকলের।
আরও পড়ুনঃ Indian Railways: ভারতীয় রেলের বিরাট সিদ্ধান্ত! উপকৃত হবে জেলার কৃষি মহল
তাদের বিভিন্ন সহপাঠীরা বিভিন্ন পেশায় যুক্ত সঞ্জয় মজুমদার বর্তমানে ভাবা এটোমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানী, অন্য একজন সুজিত মন্ডল সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত, এছাড়াও গৌতম সরকার দীর্ঘদিন বোলপুর আদালতের আইনজীবী,অন্যদিকে শুভব্রত রায় চৌধুরী পেশার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব। তারা সকলেই গত বছরের মত প্রায় ৫০ জন বন্ধু দেশ ও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসে একত্রিত হয়েছেন বোলপুরে।
সৌভিক রায়
Kolkata,West Bengal
January 13, 2025 8:45 PM IST
Next Article
Bankura News: পুরুলিয়ার খুদে টক্কর দিল বাঁকুড়ার বড়দের সঙ্গে, পেল বিশেষ পুরস্কার