বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন ‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের Kriti Sanon Offers Prayers At Tirumala Temple Ahead Of Cocktail 2 Release | Bollywood News ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু

Birbhum News: পায়ে হেঁটে ভারত ভ্রমণ, দিনের পর দিন ছুটে চলেছেন অসমের যুবক! কারণ জানলে স্যালুট জানাবেন | assamese youth india tour on walks from assam he reached birbhum after 115 days | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৮৩ সময় দেখুন


Last Updated:

পায়ে হেঁটেই গোটা ভারত ভ্রমণ করার স্বপ্ন তাঁর। মন স্থির করেছিলেন আজ থেকে প্রায় কয়েক বছর আগে। তারপরও প্রস্তুতি নিতে নিতে বেশ কয়েকটা বছর পেরিয়ে যায়।

+

পায়ে

পায়ে হেঁটে ভ্রমণ করছে যুবক

বীরভূম, সৌভিক রায়: পায়ে হেঁটেই গোটা ভারত ভ্রমণ করার স্বপ্ন তাঁর। মন স্থির করেছিলেন আজ থেকে প্রায় কয়েক বছর আগে। তারপরও প্রস্তুতি নিতে নিতে বেশ কয়েকটা বছর পেরিয়ে যায়। শেষে ২০২৫ সালের মে মাসে বেরিয়ে পড়েন অসমের এই যুবক। লক্ষ্য, পায়ে হেঁটেই ভারত জয়। সেই মতোই যাত্রা শুরু করেন তিনি। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গোটা ভারতবর্ষ ভ্রমণের এই সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না অসমের যুবক পল্লব দেবের কাছে।

বিশাল লম্বা এই পথ। হেঁটে পারি দেওয়ার কথা ভাবলেই মূর্ছা যাওয়ার অবস্থা। কিন্তু এই দীর্ঘপথ পায়ে হেঁটেই চলেছেন অসমের এই যুবক। যাত্রাপথ মোটেই সহজ না। কখনও রাত্রি বাস করেছেন রেলওয়ে স্টেশনে, আবার কখনও রাত কাটিয়েছেন পেট্রল পাম্পে, আবার কখনও হাসপাতাল চত্বরে, আবার কোনও মন্দিরে। এমনকী এই দীর্ঘ পথ পারি দিতে গিয়ে ফুটপাথেও রাত কাটাতে হচ্ছে তাঁকে।

দেশবাসীর মধ্যে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই এই অভিনব উদ্যোগ নিয়েছেন অসমের বাসিন্দা পল্লব দেব। দেশবাসীর মধ্যে যাতে একাত্মবোধ জাগিয়ে তোলা যায়, সেই লক্ষ্যেই হেঁটে চলেছেন তিনি। তিনি দর্শন করবেন মোট ১২টি জ্যোতির্লিঙ্গ। বীরভূমের পাঁচটি সতীপীঠ, সিদ্ধপীঠ তারপর সেখান থেকে তিনি পৌঁছে যাবেন অন্যান্য জায়গায়। তবে হঠাৎ কী বার্তা নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন এ বিষয়ে জানা যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

দেশবাসীকে বিশেষত শিশুদের মাদকাসক্তি থেকে দূরে রাখার বার্তা দেওয়ার জন্য বের হয়েছেন। প্রায় ১১৫ দিন ধরে প্রায় দু’হাজার কিলোমিটার পথ পেরিয়ে তিনি এসে পৌঁছেছেন বীরভূমের মধ্যে অবস্থিত ৫১ টি সতীপিঠের মধ্যে অন্যতম সতীপীঠ নলহাটির নলহাটেশ্বরী মন্দিরে। তিনি জানান, এখনও অনেকটা পথ হাঁটা বাকি। জানা নেই, কতদিন সময় লাগবে সব শেষ করতে। কিন্তু নিজের সংকল্পে অটল অসমের যুবক পল্লব।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom