বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

Breakfast Ideas | বাইরে থেকে কিনবেন কেন? চটজলদি প্রেশার কুকারেই বানিয়ে নিন নরম তুলতুলে পাউরুটি – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২০২ সময় দেখুন
Breakfast Ideas | বাইরে থেকে কিনবেন কেন? চটজলদি প্রেশার কুকারেই বানিয়ে নিন নরম তুলতুলে পাউরুটি – News18 Bangla


ব্রেকফাস্টে পুরু করে মাখন লাগিয়ে নরম নরম পাউরুটি খেতে কার না ভাল লাগে? সারা বিশ্বে এটাই সবচেয়ে সহজলভ্য আর জনপ্রিয় ব্রেকফাস্ট। আর সেই নরম পাউরুটি যদি বাড়িতেই নিজের হাতে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কেয়া বাত। তবে প্রশ্ন করাই যায় যে পাউরুটি তো বেক করতে হবে, যার জন্য বেকিং রেঞ্জ দরকার?মোটেই না! শুধুমাত্র সাধারণ প্রেশার কুকার দিয়েই নরম তুলতুলে পাউরুটি তৈরি করে নেওয়া যায়।

প্রেশার কুকারে পাউরুটি তৈরি করতে গেলে প্রথমে মোটামুটি ৫ লিটারের একটি প্রেশার কুকার নিতে হবে। প্রেশার কুকারের ভিতরে একটি স্টেনলেস স্টিলের গ্রিডল রাখতে হবে। পাউরুটি বেক করার ঠিক আগে প্রেশার কুকার ৫ থেকে ১০ মিনিট কম আঁচে গরম করতে হবে।

আরও পড়ুন: সমুদ্রতটে লাস্যময়ী নুসরত, তাঁর ট্রিপ থেকে সুপার হট লুকে ক্লিনবোল্ড নেটিজেনরা

এর পরে, ময়দা মাখতে হবে। ময়দা বা আটা যা খুব মিহি হবে ২ কাপ নিতে হবে। একটি চালুনি দিয়ে চেলে নিয়ে এতে নুন মেশাতে হবে। এবার নুন ভাল করে মিশিয়ে দিতে হবে। যদি মশলাদার স্বাদের রুটি ভাল লাগে তাহলে নুনের সঙ্গে অন্য শুকনো মশলাও মিশিয়ে নেওয়া যায়।

একটি বাটিতে ২ টেবিল চামচ উষ্ণ জল, ২ টেবিল চামচ চিনি এবং দেড় চামচ ইস্ট যোগ করতে হবে। এটা ফেনা ফেনা করে মিশিয়ে নিতে হবে।

আরও পড়ুন: মায়ের জন্মদিন! বেঁচে থাকলে ৭৩ বছরেও ধর্ষণের হুমকি পেতেন আশঙ্কা রুপঙ্করের

ময়দার মিশ্রণে ১/৪ কাপ গলা মাখন এবং আড়াই কাপ তেল দিয়ে ভালভাবে মিশিয়ে ইস্ট যোগ করতে হবে। একটি মসৃণ ময়দার তাল তৈরি করে উপরে কিছু তেল, নুন এবং মরিচ ছড়িয়ে দিতে হবে। একটি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।

১ ঘন্টা পরে ময়দা ফুলে উঠবে, এটা ভাল করে ঠেসে নিতে হবে। এর জন্য বেলনও ব্যবহার করা যেতে পারে। আরও একবার ঠেসে নিয়ে কাপড় দিয়ে একঘণ্টা ঢেকে রাখতে হবে।

এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে ৩০-৪৫ মিনিটের জন্য কেকের মতো বেক করতে হবে। টুথপিক ব্যবহার করে দেখতে হবে পাউরুটি রেডি হয়েছে কি না। ছাঁচ ভেঙে পাউরুটি বের করে কেটে পরিবেশন করতে হবে।

First published:

Tags: Bread, Breakfast Recipe, Brown bread



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর