বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :

‘Breathefree Yatra’-র হাত ধরে সুস্থ এবং সচেতন হবেন হাঁপানি রোগীরা! অভিনব উদ্যোগ ওষুধ প্রস্তুতকারী সংস্থার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১০৮ সময় দেখুন
‘Breathefree Yatra’-র হাত ধরে সুস্থ এবং সচেতন হবেন হাঁপানি রোগীরা! অভিনব উদ্যোগ ওষুধ প্রস্তুতকারী সংস্থার


কলকাতা: এমনিতেই রোগীদের সেবায় নিয়োজিত থাকে সিপলা লিমিটেড। নতুন বছরের সূচনায় আরও এক বার রোগীদের সেবা দান করার জন্য এবং রোগীদের মধ্যে রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য একটি উদ্যোগ নিয়েছে ওই সংস্থা। আর ওই প্রচার অভিযান উদ্যোগের নাম ‘ব্রিদ-ফ্রি যাত্রা’।

এই প্রচার অভিযানটি মূলত বিভিন্ন চ্যানেলের মাধ্যমে হাঁপানি বা সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ)-র মতো দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের সমস্যার স্ক্রিনিংয়ে সাহায্য করার জন্যই আনা হয়েছে। ৬০ হাজারেরও বেশি রোগীদের সহায়তা প্রদানের জন্য তিন সপ্তাহের মধ্যেই দেশের ৩০০টিরও বেশি শহরে পৌঁছবে এই ব্রিদ-ফ্রি যাত্রা।

আরও পড়ুন– জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথমেই টেটের ফল প্রকাশ? জল্পনা তুঙ্গে

সঠিক সময়ে সঠিক রোগ নির্ণয় রোগ নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। গ্লোবাল অ্যাজমা নেটওয়ার্ক বা জিএএন-এর সমীক্ষা অনুসারে, বর্তমানে শ্বাসকষ্টের সমস্য়া জেরবার ৮২ শতাংশ রোগী রয়েছেন, যাঁদের শ্বাস-প্রশ্বাস নেওয়ার সময় সাঁ-সাঁ শব্দ হয় এবং প্রায় ৭০ শতাংশ পর্যন্ত রোগী, যাঁদের গুরুতর হাঁপানির লক্ষণ রয়েছে, তাঁদের ক্ষেত্রে সমস্যা ও উপসর্গ প্রায় সনাক্ত করা যায় না। অন্য দিকে আবার, সিওপিডি-র ক্ষেত্রে আমাদের দেশে প্রায় ৮৫ শতাংশ থেকে ৯৮ শতাংশ রোগীর রোগ নির্ণয় করা সম্ভব হয় না। এই সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হওয়ার নানা ধরনের কারণ থাকে। সে-ক্ষেত্রে যথাযথ চিকিৎসা পাওয়াটাই গুরুত্বপূর্ণ বিষয়। হাঁপানিতে আক্রান্ত রোগীদের প্রাথমিক রোগ নির্ণয় করতে এবং তাঁদের রোগ নিয়ন্ত্রণ করতে জীবনযাত্রার মান উন্নত করার বিষয়ে সচেতনতা বাড়নোর জন্য সহায়তা প্রদানের জন্য এই প্রচার অভিযানের প্রয়োজনীয়তা রয়েছে।

পালমোনোলজিস্ট ডা. কৌশিক সাহার মতে, “অ্যাজমা বা হাঁপানির মতো শ্বাসযন্ত্রের দীর্ঘস্থায়ী সমস্যা পুরোপুরি নিরাময় করা যায় না। তবে সময়ে রোগ নির্ণয় এবং চিকিৎসার মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকী রোগী স্বাভাবিক জীবনযাপন করতেও সক্ষম হন। তবে ছোট ছোট শহরগুলিতে চিকিৎসার পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকে না। এমনকী অধিকাংশ মানুষই এই রোগের রোগ লক্ষণ সম্পর্কে ওয়াকিবহালও নন। এর পাশাপাশি আবার রোগ সংক্রান্ত সামাজিক লজ্জাও কিন্তু চিকিৎসার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই এই মুহূর্তে সচেতনতা বৃদ্ধিই জরুরি। আর সেই কারণেই এই ব্রিদ-ফ্রি যাত্রার অভিযান।”

Published by:Siddhartha Sarkar

First published:

Tags: Asthma, Medicine



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর