সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

Bride Spits On Groom: বর হাত বাড়াতেই থুতু ছিটিয়ে দিলেন কনে ! কাণ্ড দেখে চোখ কপালে নেটদুনিয়ার, সবাই বলছেন এ কেমন অভদ্রতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১২১ সময় দেখুন


Last Updated:

Bride Spits On Groom: সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে এক কনের আচরণ দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি নিউজ18 বাংলা ৷

বর হাত বাড়াতেই থুতু ছিটিয়ে দিলেন কনে ! (Photo: X)বর হাত বাড়াতেই থুতু ছিটিয়ে দিলেন কনে ! (Photo: X)
বর হাত বাড়াতেই থুতু ছিটিয়ে দিলেন কনে ! (Photo: X)

এই দেশে এখনও বেশিরভাগ বিয়েই হয় সম্বন্ধ করে। ২০২৫ সালে তার হার কত, তা সঠিক ভাবে বলা মুশকিল! তবে, ২০২০ সালেও যে সমীক্ষা হয়েছে, তার হার বলছে সম্বন্ধ করে বিয়ের অনুপাত ৬৮ শতাংশ। এই সব সম্বন্ধ করে বিয়ের ক্ষেত্রেই যে মেয়েদের বর পছন্দ হয়, এমন কথা জোর দিয়ে বলা যাবে না। নিজের অমত থাকলেও তাঁরা পরিবারের চাপে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হন। অনেকে আবার বিয়ের আগে বা বিয়ের দিনই সবাইকে অপ্রস্তুত করে পালিয়ে যান। কিন্তু, সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে এক কনের আচরণ দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করেনি নিউজ18 বাংলা ৷

ওই ভিডিওয় দেখা যাচ্ছে নববধূ এগিয়ে আসছেন বিয়ের মণ্ডপের দিকে। তিনি যখন বিয়ের মণ্ডপের সিঁড়ি বেয়ে উঠছেন, বর হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর দিকে। আর সঙ্গে সঙ্গে বরের হাতের পাতায় থুতু ছিটিয়ে দিয়েছেন কনে। এই ভিডিও রেডিট-এ নতুন করে আলোচনার বান ডেকেছে। আদতে তা, ইউটিউবে টিমওয়ার্ক ১২০-র পেজে ১২ মে, ২০২৫ তারিখে শেয়ার করা হয়েছিল। ঘটনা কোথাকার, তা আদৌ সত্যি কি না, সে সবের নিষ্পত্তি হয়নি।

যদিও, ঘটনা নেটিজেনদের ক্ষুব্ধ করেছে। সবাই প্রশ্ন তুলছেন কনের আচরণ নিয়ে। সরাসরি বলছেন সবাই, যদি বর এতই অপছন্দ হয়, তাহলে তিনি বিয়ে করতে রাজি হলেন কেন! অনেকে আবার নারীবাদকে কটাক্ষ করেছেন এই প্রসঙ্গে। বলছেন, এই কাজ কোনও ছেলে করলে আর দেখতে হত না! একই ধারায় অনেক নাগরিক লিঙ্গসাম্য নিয়েও প্রশ্ন তুলেছেন।

ইতিপূর্বেও বিয়ের মণ্ডপে বরকে প্রত্যাখ্যানের ঘটনা উঠে এসেছিল খবরের শিরোনামে। উত্তর প্রদেশের ভদোহিতে সালঙ্কারা, সুসজ্জিতা কনে হাতা মালা নিয়ে, প্রফুল্ল মনে, হাসি মুখে বিয়ের মণ্ডপ পর্যন্ত এসেছিলেনও। কিন্তু মালাবদলের সময়ে বরের দিকে চোখ পড়তেই তিনি চেঁচিয়ে ওঠেন। সাফ জানিয়ে দেন যে এই বিয়ে তিনি করবেন না, সম্বন্ধের সময়ে যে ছেলেকে তিনি দেখেছিলেন, জানতেন যাঁর সঙ্গে তাঁর বিয়ের কথা পাকা হয়েছে, মণ্ডপে সেজেগুজে দাঁড়িয়ে থাকা ছেলেটি সেই ব্যক্তি নন!

দেখতে দেখতে বিষয়টিকে কেন্দ্র করে বরপক্ষ এবং কনেপক্ষর মধ্যে তুমুল বচসা শুরু হয়। মেয়ের বাড়ির লোকেরা বর এবং বরযাত্রীদের আটক করে রাখে। খবর যায় পুলিশেও। তাদের তরফে বিষয়টির মধ্যস্থতা করার চেষ্টা চলে, কিন্তু লাভ হয়নি। কনে এই অপরিচিত ছেলেটিকে বিয়ে করতে বেঁকে বসেন। উপায় না দেখে ফিরে যান বর এবং বরযাত্রীরা। তবে, কনের দাবি সঠিক কি না, বরপক্ষই বা কেন এরকম আচরণ করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর