1/ 4
করোনাকালে গ্রাহকদের জন্য নিত্য নতুন আকর্ষণীয় প্ল্যান নিয়ে আসছে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। ফের একবার গ্রাহকদের এই সময়ে কষ্টের কথা মাথা রেখে এবার একটি ৯৪ টাকার নতুন প্ল্যান নিয়ে বিএসএনএল। এতে যে কোনও নেটওয়ার্কে ১০০ মিনিট ফ্রি কথা বলা সময় পাবে গ্রাহকরা। ১০০ মিনিট শেষ হয়ে গেলে গ্রাহকদের সামান্য কিছু টাকা দিতে হবে।
2/ 4
BSNL-এর ৯৪ টাকার প্ল্যানের মেয়াদ বা ভ্যালিডিটি ৯০ দিনের। এই রিচার্জে গ্রাহকরা পেয়ে যাবেন মোট ৩জিবি ডেটা ব্যবহার করার সুযোগ। সেই সঙ্গে গ্রাহকরা PRBT ডিফল্ট টিউন পেয়ে যাবেন ৬০ দিনের জন্য বিনামূল্যে। PRBT একটি কলার টিউন, যা আপনাকে যখন কেও কল করবে সেই ব্যক্তি এই ডিফল্ট কলার টিউনটি শুনতে পাবেন।
3/ 4
উল্লেখযোগ্য, এই কলার টিউনের সুবিধাটি শুধুমাত্র সে সব গ্রহাকদের জন্য যারা আগের থেকে বিএসএনএল এর নম্বর ব্যবহার করছেন। নতুন গ্রাহকরা এই অলার টিউনের সুবিধাটি পাবেন না।
4/ 4
অন্যান্য টেলিকম সংস্থাগুলির ডেটা প্ল্যানগুলি সীমিত বৈধতা আব ভ্যালিডিটির সঙ্গে আসে, ব্যবহারকারী যদি সেই সময়ের মধ্যে ডেটা ব্যবহার না করে উঠতে পাবেন তবে সেটি আর ব্যবহার করতে পারেন না। রিচার্জ প্ল্যান শেষ হয়ে গেলে ডেটাও আর ব্যবহার করা যায় না। সেখানে বিএসএনএল গ্রাহকরা মাত্র ৯৪ টাকায় ৯০ দিনের মেয়ায়দ পেয়ে যাচ্ছেন। যে সব গ্রাহকদের ইন্টারনেট ডেটার বেশি ব্যবহার নেই তাঁদের জন্য BSNL-এর ৯৪ টাকার প্ল্যানটি খুব ভাল। এতে গ্রাহকদের প্রতি মাসে রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তিও পেয়ে যান।