মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Calcutta High Court কলকাতা হাইকোর্টে রাজ্যের জিপি (গভর্নমেন্ট প্লিডার) বদল, কে দায়িত্ব নিলেন ওই পদে?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৯৭ সময় দেখুন


Last Updated:

Calcutta High Court: কলকাতা হাইকোর্টে রাজ্যের জিপি (গভর্নমেন্ট প্লিডার) বদল। নতুন জিপি হিসেবে শপথ নিলেন অমিতাব্রত রায়। আগে জিপি ছিলেন অনির্বাণ রায়।

কী বলল হাইকোর্ট?কী বলল হাইকোর্ট?
কী বলল হাইকোর্ট?

কলকাতা: কলকাতা হাইকোর্টে রাজ্যের জিপি (গভর্নমেন্ট প্লিডার) বদল। নতুন জিপি হিসেবে শপথ নিলেন অমিতাব্রত রায়। আগে জিপি ছিলেন অনির্বাণ রায়। সার্ভিস সংক্রান্ত মামলায় পারদর্শী অমিতাব্রত রায়। শপথের পরই নজিরবিহীন ঘটনা হাইকোর্টে।

কলকাতা হাই কোর্টে বিভিন্ন পদের মধ্যে গুরুত্বপূর্ণ এই পদ। তবে নতুন জিপি (গভর্নমেন্ট প্লিডার) হিসেবে শপথ নিয়েই নিজের অফিসে টাঙালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি। ২০১১ সাল থেকে অনেক জিপি (গভর্নমেন্ট প্লিডার) নিযুক্ত হয়েছেন, কিন্তু কোনও জিপি (গভর্নমেন্ট প্লিডার) মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি টাঙাননি, কিন্তু অমিতাব্রত রায় মুখ্যমন্ত্রীর ছবি পাঠানোর পরেই প্রশ্ন ওঠে। কিন্তু সেই সব প্রশ্ন উড়িয়ে দিলেন নতুন গভর্নমেন্ট প্লিডার।

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে নতুন নতুন জিপি (গভর্নমেন্ট প্লিডার) বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমস্ত জীবনের সৎ আদর্শ এবং কর্মের প্রতীক হিসেবে এই ছবি আমার আগামী কর্মজীবনকে উদ্বুদ্ধ করবে। ওনার সততায় এবং ওনার কর্মদক্ষতায় বলিয়ান হয়ে, যাতে এই উক্ত পদের মর্যাদা বহন করতে পারি আগামী দিনে সেই আশা পোষণ করি।”

বাংলা খবর/ খবর/কলকাতা/

Calcutta High Court: কলকাতা হাইকোর্টে রাজ্যের জিপি (গভর্নমেন্ট প্লিডার) বদল, কে দায়িত্ব নিলেন ওই পদে?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর