বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

Care of your Eyeglasses : চশমা পরে রান্না করেন? চশমা পরেই ঘুমোতে চলে যান? জানেন কী ক্ষতি করছেন চোখের?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১৬৬ সময় দেখুন
Care of your Eyeglasses : চশমা পরে রান্না করেন? চশমা পরেই ঘুমোতে চলে যান? জানেন কী ক্ষতি করছেন চোখের?


যাঁরা নিয়মিত চশমা পরেন, তাঁরা কার্যত এটি ছাড়া চলৎশক্তিহীন ৷ তাঁদের কাছে চশমা শুধু কেতাদুরস্ত উপকরণ নয় ৷ অত্যাবশ্যকীয় জিনিসও বটে৷ আসুন, জেনে নিই অতিপ্রয়োজনীয় এই জিনিসের যত্ন কী করে নেবেন ৷

# চশমা যখনই খুলবেন তখনই তা মুছে নির্দিষ্ট বাক্সে রাখবেন ৷ যেখানে সেখানে চশমা খুলে রাখবেন না ৷

# চশমা মোছার জন্য যে কাপড় দেওয়া হয় দোকান থেকে, সেটিই ব্যবহার করবেন ৷ নয়তো, পাতলা সুতির কাপড় দিয়ে মুছে পারেন ৷ ব্যবহার করতে পারেন গেঞ্জির কাপড়ও ৷

# ঘাম, তেল ও জলে চশমার খুব ক্ষতি হয় ৷ চশমা পরে রান্না করলে রান্নার পরে নরম কাপড় ভিজিয়ে লেন্স ও ফ্রেম মুছে নিন ৷ তার পর শুকনো কাপড় দিয়ে মুছে নিন আবার ৷

আরও পড়ুন : ডিমের কুসুম খেলে হৃদরোগ হয়? বেড়ে যায় কোলেস্টেরল?

# অনেকেই রাস্তাঘাটে পোশাকের অংশ, দুপাট্টা, শাড়ির আঁচল দিয়ে চশমা মুছে নেন ৷ এই অভ্যাস সবার আগে ছাড়তে হবে ৷

# কেতা দেখিয়ে চশমা বুকপকেটে গুজবেন না ৷ মাথাতেও চড়াবেন না ৷ এতে দাগ পড়ে যাবে ৷ যতই স্ক্র্যাচপ্রুফ ফাইবার হোক না কেন, দাগ কিন্তু সম্পূর্ণ এড়ানো যাবে না ৷

# চশমা যখন পরবেন ও খুলবেন সব সময় দু’ হাতই ব্যবহার করবেন ৷ এক হাতে চশমা পরা ও খোলার অভ্যাসে চশমার ক্ষতি হয় ৷

আরও পড়ুন : এই কারণের জন্য বর্ষার লোভনীয় গোলাপি পেয়ারা ক্রমেই হারিয়ে যাচ্ছে

# চশমা পরে ঘুমিয়ে পরবেন না একদমই৷ যতই ঘুম পাক, চশমা খুলে, মুছে বাক্সে রেখে তবেই ঘুমতো যাবেন ৷

# সারা দিনে অন্তত এক বার চশমা ভাল করে মুছে রাখবেন ৷ টেবিলে বা সমতলে চশমা রেখে পরীক্ষা করে নিন এর দু’টো ডাঁটি সমানভাবে তল স্পর্শ করছে কিনা ৷ একটা উঁচু অন্যটা নিচু হলে চশমা ও আপনার চোখ দু’য়েরই সমূহ বিপদ ৷

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Eyeglasses



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর