রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Bhai Is Back’: Bigg Boss 20 Fans Praise Salman Khan As He Slams Rhiti Tiwari Over ‘Worst Diss’ On Uditi Singh | Television News ‘No jealousy’: Dhruv Jurel reveals what Vaibhav Sooryavanshi does that others ‘can’t even dream of’ | Cricket News বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ

Coronavirus Vaccine: করোনা ভ্যাকসিনেশনের প্রক্রিয়া সহজ করতে নতুন অ্যাপ চালু করল রাজ্য সরকার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৩৩১ সময় দেখুন
Coronavirus Vaccine: করোনা ভ্যাকসিনেশনের প্রক্রিয়া সহজ করতে নতুন অ্যাপ চালু করল রাজ্য সরকার


#কলকাতা: এবার আরও সহজ হয়ে যাচ্ছে ভ্যাকসিনেশনের (Coronavirus vaccine) কাজ। কেন্দ্রের কো-উইন অ্যাপে (Co-win app) রেজিস্ট্রেশন করার আর প্রয়োজন নেই। করোনা ভ্যাকসিনের জন্য এবার আলাদা অ্যাপ বানালো রাজ্য সরকার৷ সেই অ্যাপেই ভ্যাকসিনের আবেদন করা যাবে। আজ, মঙ্গলবার নবান্নে ‘সিভিআর’ (CVR app) নামে এই অ্যাপের উদ্বোধন হল।

এতদিন টিকা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কোউইন অ্যাপে স্লট বুক করতে হত৷ এবার কোউইনের পাশাপাশি ‘সিভিআর’ অ্যাপের মাধ্যমেও যে কোনও নাগরিক ভ্যাকসিনের স্লট বুকিং করতে পারবেন৷ প্রথম অথবা দ্বিতীয়, যে কোনও ডোজ নেওয়ার আগে এই অ্যাপে নাম নথিভুক্ত করা যাবে৷ এদিন অ্যাপটির উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ এই অ্যাপের উদ্বোধনের পর চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করতে অসুবিধা হচ্ছিল৷ বারবার সার্ভার ডাউন হয়ে যাচ্ছিল৷ কিন্তু এই অ্যাপে সবাই সহজেই নাম নথিভুক্ত করতে পারবেন৷’ তিনি আরও বলেন যে, ভ্যাকসিনের গতি আরও ত্বরাণ্বিত করতেই এই অ্যাপ আনা হচ্ছে ৷

টিকা দিয়ে বিভ্রান্তি এবং ঝামেলা এড়াতেই এই উদ্যোগ বলে স্বাস্থ্য দফতরের তরফে জানা গিয়েছে। কীভাবে এই অ্যাপ ব্যবহার করবেন, তার নির্দেশও দেওয়া হয়েছে। এই অ্যাপে ঢুকলেই ৮৩৩৫৯৯৯০০০ এই নম্বরটি দেখা যাবে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ (Whatsapp) মেসেজ পাঠালেই সমস্ত তথ্য পাওয়া যাবে। মন্ত্রী বলেন, এই অ্যাপ চালু হওয়ায় সবাই সহজেই নাম নথিভুক্ত করতে পারবেন। তাতে টিকা নিতে আরও সুবিধা হবে। এড়ানো যাবে ভ্যাকসিনের জন্য দীর্ঘ লাইন।

কো-উইন অ্যাপের পরোয়া না করেই কিছুদিন আগেই কলকাতা পুর এলাকায় শুরু হয়েছে করোনার ভ্যাকসিনেশন। নতুন নিয়মে ৬০ বা তার বেশি বয়সী নাগরিকরা সরাসরি কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নিতে পারছেন ভ্যাকসিন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর