বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Crime News: বারাসতে এ কী কাণ্ড…! পুলিশের জালে MBA চোর ও তার সঙ্গীনি, কী করত তারা জানেন! সামনে আসতেই ধুন্ধুমার Crime News mba thief and his girlfriend arrested in bike theft case in barasat | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১৬ সময় দেখুন


Last Updated:

Crime News: বাইক চুরির তদন্তে নেমে পুলিশের জালে MBA চোর ও তার পরিচিত সঙ্গীনি গ্রেফতার ২ । বাইক চুরির কিনারা করতে গিয়ে বারাসত থানার পুলিশের হাতে পাকড়াও এমবিএ বাইক চোর এবং তার সঙ্গিনী।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
প্রতীকী ছবি

বারাসত, জিয়াউল আলম: বাইক চুরির তদন্তে নেমে পুলিশের জালে MBA চোর ও তার পরিচিত সঙ্গীনি গ্রেফতার ২ । বাইক চুরির কিনারা করতে গিয়ে বারাসত থানার পুলিশের হাতে পাকড়াও এমবিএ বাইক চোর এবং তার সঙ্গিনী। আমডাঙায় সোনার দোকানে চুরি করতে গিয়ে দেখা গেছে শিক্ষিত প্রফেসরকে৷ এবার বারাসতে এমবিএ বাইক চোর ৷

গত ১৬ সেপ্টেম্বর, বারাসত ল্যারিকা টাউনশিপের মধ্যে থেকে বাইক চুরি অভিযোগ দায়ের হয় বারাসত থানায়। সেই বাইক উদ্ধার করতে গিয়ে পুলিশের জালে নদীয়ার বুইনচারা পাড়ার বাসিন্দা বছর ২৭ এর যুবক শিবনাথ দাস ও তার পরিচিত মোনালিসা অধিকারী।

পুলিশ সূত্রে খবর,বছর খানেক আগে এমবিএ উত্তীর্ণ হওয়ার পর বারাসতের লরিকা আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে উইলসম্যাপ নামক একটি কোম্পানি চালাতেন শিবনাথ ও তার সঙ্গী মোনালিসা।তবে সে কোম্পানি বেশিদিন চলেনি।পরবর্তীতে কোম্পানি বন্ধ হয়ে গেলেও পড়াশুনার সুবাদে একসঙ্গেই ওই আবাসনে থাকতেন শিবনাথ ও মোনালিসা। মোনালিসা দত্তপুকুর থানার অন্তর্গত নারায়নপুর এলাকার একটি বেসরকারি কলেজের ছাত্রী। তবে সম্ভ্রান্ত পরিবারের ছেলে মেয়ে হওয়ার পরও, এমন সুকৌশলে চুরির ঘটনায় তাজ্জব এলাকাবাসী।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে এলাকার স্থানীয়দের জিজ্ঞাসাবাদ পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখে পুলিশ জানতে পারে ওই আবাসনের একটি মহিলা মুখে মাস্ক পরে দুজন যুবককে চুরি যাওয়া বাইক চিহ্নিত করে দেন এবং ওই দুই যুবক তার লক ভেঙে গাড়ি নিয়ে চলে যান। এ ধরনের কিছু ডিজিটাল তথ্যের মাধ্যমে পুলিশ জানতে পারে ওই দুই যুবক অনলাইন মেকানিক তাদের সঙ্গে শিবনাথ যোগাযোগ করেছিলেন এবং জানিয়েছিলেন ল্যারিকা টাউনশিপে তার একটি বাইক রয়েছে যার চাবি হারিয়ে ফেলেছেন তিনি। সেই বাইকটি লক ভেঙে নতুনভাবে মেরামত করে দিতে হবে।

দু’জন টেকনিশিয়ান আবাসনে পৌঁছলে মোনালিসা তাদেরকে বাইকটি চিহ্নিত করে দেয়। এরপর গাড়ির আসল মালিক দু’দিন পর আবাসনে এসে তার বাইকটি খুঁজে না পাওয়ায়,বাইক চুরির অভিযোগ দায়ের করেন বারাসত থানায়। চুরির কিনারা করতে তদন্তে উঠে আসা তথ্য গুলিকে কাজে লাগিয়ে গতকাল শিবনাথ ও মোনালিসাকে আটকের পর জিজ্ঞাসাবাদে উঠে আসে এমনই চাঞ্চল্যকর তথ্য।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর