বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

Crime News: শিশুদের নির্যাতন… সেই বর্ণনা লিখে রাখত নিজের হাতে! ২০ বছর ধরে অকথ্য কার্যকলাপ চিকিৎসকের French Doctor Jailed For 20 Years For Horrible Crimes

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১২৯ সময় দেখুন


Last Updated:

Crime News: ৭৪ বছর বয়সি এই ব্যক্তি, যে ইতিমধ্যেই তার দুই ভাগ্নী-সহ চারজন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করছে। তিন মাসব্যাপী বিচার প্রক্রিয়ায় তার অপরাধের নতুন আরও অনেক তথ্য উঠে এসেছে।

News18News18
News18

বুধবার ফরাসি আদালত প্রাক্তন সার্জন জোয়েল লে স্কুয়ার্নেককে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড দিয়েছে। দু’দশকেরও বেশি সময় ধরে শত শত রোগীদের, যাদের বেশিরভাগই শিশু, যৌন নির্যাতনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। এক বিদেশি সংবাদসংস্থা সূত্রে তেমনই জানিয়েছে।

৭৪ বছর বয়সি এই ব্যক্তি, যে ইতিমধ্যেই তার দুই ভাগ্নী-সহ চারজন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করছে। তিন মাসব্যাপী বিচার প্রক্রিয়ায় তার অপরাধের নতুন আরও অনেক তথ্য উঠে এসেছে। তার মামলা ফ্রান্সকে নাড়া দিয়েছে এবং বছরের পর বছর ধরে দায়মুক্তির সাথে নির্যাতন চালিয়ে যাওয়ার ব্যর্থতা সম্পর্কে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

ফ্রান্সের সবচেয়ে ভয়াবহ যৌন অপরাধীদের একজন হিসাবে পরিচিত লে স্কুয়ারনেককে গুরুতর ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারক আউড বুরেসি ফরাসি আইনের অধীনে সবচেয়ে কঠোর সাজা ঘোষণা করেছেন। তার সাজার দুই-তৃতীয়াংশ পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি পারোলে মুক্তি পাবে না। লে স্কুয়ার্নেক সমস্ত অভিযোগ স্বীকার করার পর, তার আইনজীবী আদালতকে তার স্বীকারোক্তির ‘ব্যতিক্রমী’ প্রকৃতি বিবেচনা করার অনুরোধ করেন।

তদন্তের সময়, কর্তৃপক্ষ হাতে লেখা নোট খুঁজে পায় যেখানে লে স্কুয়ারনেক তার অপরাধের বিস্তারিত বর্ণনা দিয়েছে। নির্যাতিতদের নাম, বয়স এবং ঠিকানা লিপিবদ্ধ করেছে। পাশাপাশি নির্যাতনের গ্রাফিক বর্ণনাও দিয়েছে। সেই নোটগুলিতে, তিনি নিজেকে একজন ‘বিকৃত’ এবং ‘পেডোফাইল’ হিসাবে বর্ণনা করেছিলেন।

বাংলা খবর/ খবর/বিদেশ/

Crime News: শিশুদের নির্যাতন… সেই বর্ণনা লিখে রাখত নিজের হাতে! ২০ বছর ধরে অকথ্য কার্যকলাপ চিকিৎসকের



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর