বর্ষাকালে সবচেয়ে বেশি করে খেতে ইচ্ছা করে যে কোনও রকমের ভাজাভুজি। সেই তালিকায় চিপসও অনায়াসে নিজের জায়গা করে নিতে পারে। যতই সংরক্ষণ করে রাখার সুবিধা এই খাবারের ক্ষেত্রে পাওয়া যাক না কেন, আদতে তো ভাজা এক খাবারই! আর সত্যি বলতে কী, শুধু বর্ষাকাল নয়, মুচমচে চিপস সারা বছর ধরেই জনপ্রিয় এক খাবার, শিশু থেকে বৃদ্ধ সবার তা পছন্দ!