মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

CSK lost IPL 2025: ধোনির বিরুদ্ধে একটা কথাও শুনতে নারাজ ফ্লেমিং, কিন্তু এক ওভারে ৩৩ রান দেওয়া খলিল আহমেদকে কেন সমর্থন করলেন?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১২৭ সময় দেখুন


Last Updated:

CSK lost IPL 2025: শনিবার রাতে ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠকে ফ্লেমিং স্পষ্ট বলে দেন যে, “চলতি মরশুমে খলিল আহমেদ আমাদের জন্য খুবই ভাল খেলেছেন। তাই তাঁর জায়গায় অন্য কোনও বোলারের হাতে ধোনির বল তুলে দেওয়ার কোনও কারণ নেই।”

ধোনির বিরুদ্ধে একটা কথাও শুনতে নারাজ ফ্লেমিং (Photo Courtesy: IPL/X)ধোনির বিরুদ্ধে একটা কথাও শুনতে নারাজ ফ্লেমিং (Photo Courtesy: IPL/X)
ধোনির বিরুদ্ধে একটা কথাও শুনতে নারাজ ফ্লেমিং (Photo Courtesy: IPL/X)

চেন্নাই: গত শনিবার মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং চেন্নাই সুপার কিংস (সিএসকে)। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)-এর বিরুদ্ধে হারের পর চেন্নাই সুপার কিংস দলের হেড কোচ স্টিফেন ফ্লেমিং আবার দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সিদ্ধান্তকেই সমর্থন করেছেন। আসলে ৩৩ রান দেওয়া সত্ত্বেও ওই ম্যাচের ১৯-তম ওভারে ফাস্ট বোলার খলিল আহমেদকে বোলিং করার দায়িত্ব দেওয়া হয়েছিল। আর ধোনির এহেন সিদ্ধান্ত নিয়ে সকলে প্রশ্ন তুললেও অধিনায়কের সিদ্ধান্তের পাশে এসে দাঁড়িয়েছেন হেড কোচ ফ্লেমিং। সেই সঙ্গে এ-ও বলেন যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ এগিয়ে যাওয়ার জন্য আরও বিকল্পের সন্ধান করবেন তিনি।

চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অনশুল কাম্বোজের দুর্দান্ত পারফর্ম্যান্সের এক ওভার বাকি থাকতে খলিল আহমেদকে বল করার জন্য ডেকেছিলেন। কিন্তু রোমারিও শেফার্ডের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে টিকতেই পারেননি তিনি। সম্পূর্ণ ভাবে ধরাশায়ী হন। ফলে ধোনির এই সিদ্ধান্তটাই পুরোপুরি ভুল বলে প্রমাণিত হয়ে যায়। এদিকে অনশুল কাম্বোজের এক ওভার বাকি থাকা সত্ত্বেও ধোনি কেন তাঁকে দিয়ে বল করাননি, সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

শনিবার রাতে ম্যাচ-পরবর্তী সাংবাদিক বৈঠকে ফ্লেমিং স্পষ্ট বলে দেন যে, “চলতি মরশুমে খলিল আহমেদ আমাদের জন্য খুবই ভাল খেলেছেন। তাই তাঁর জায়গায় অন্য কোনও বোলারের হাতে ধোনির বল তুলে দেওয়ার কোনও কারণ নেই।” ফ্লেমিং আরও বলেন যে, “কাম্বোজ নিজের জায়গায় উন্নতি করার চেষ্টা করে চলেছেন। এমনকী, ডেথ ওভারেও দারুণ বোলিং করতে সক্ষম তিনি। ফলে ভবিষ্যতের জন্য তিনি একজন দারুণ বিকল্প হয়ে উঠতে পারেন। কিন্তু খলিলের জায়গায় তাঁকে কেন বোলিং করার জন্য ডাকা উচিত ছিল, এই প্রশ্ন করার কোনও কারণ হয় না।”

প্রসঙ্গত, চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর জন্য ২১৪ রানের টার্গেট বেঁধে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। কিন্তু পাঁচ উইকেট হারিয়ে মাত্র ২১১ রানই তুলতে সক্ষম হয়েছিল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এই প্রসঙ্গে ফ্লেমিং বলেন যে, “যদি আমরা এক ওভারেই ভাল রান করতাম, তাহলে আমরা জিতে যেতে পারতাম, কিন্তু ওরা খুবই ভাল বোলিং করেছে। আসলে ১০ ওভারের পরে আমাদের একটা বড় ওভারের প্রয়োজন ছিল। কিন্তু সেটা হয়নি।”

বাংলা খবর/ খবর/খেলা/

ধোনির বিরুদ্ধে একটা কথাও শুনতে নারাজ ফ্লেমিং, কিন্তু এক ওভারে ৩৩ রান দেওয়া খলিল আহমেদকে কেন সমর্থন করলেন?

Next Article

PBKS vs LSG: ব্যাটে-বলে দুরন্ত পঞ্জাব কিংস! লখনউকে উড়িয়ে প্লেঅফের খুব কাছে শ্রেয়স আইয়ারের দল



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর