বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Cures of Joint Pain | শীতের কামড়ে গাঁটে গাঁটে ব্যথা জমে ভয়ঙ্কর অবস্থা, এই তেল মালিশেই দারুণ আরাম মিলবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১২২ সময় দেখুন
Cures of Joint Pain | শীতের কামড়ে গাঁটে গাঁটে ব্যথা জমে ভয়ঙ্কর অবস্থা, এই তেল মালিশেই দারুণ আরাম মিলবে


আজকাল জয়েন্টে ব্যথা এবং ফোলা খুব সাধারণ সমস্যা। ভুল খাদ্যাভ্যাস, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং শৃঙ্খলার অভাব এর প্রধান কারণ। শুধু বয়স্করাই নন, তরুণরাও এই রোগে আক্রান্ত হচ্ছেন ব্যাপক হারে।

 গাঁটে ব্যথা বাড়লে হাত বা পা নাড়াতেও কষ্ট হয়। ওষুধ খেলে ব্যথা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু বন্ধ করলেই আবার সমস্যা শুরু হয়। অনেক সময় ব্যথায় এত কষ্ট হয়, পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এই সময় আরাম দিতে পারে তেল। এখানে সে রকমই কয়েকটি তেলের হদিশ দেওয়া হল। যেগুলো ব্যথার মুখে আরাম দেয় নিমেষে।

জলপাই তেল

 এই তেল দিয়ে হাড়ে মালিশ করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। পাশাপাশি পেশির ক্র্যাম্প, ব্যথা, টান-ও দূর হয়। জলপাই তেল ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে।

ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েল দিয়ে  মালিশ করলে ব্যথা কমে। ফোলা ভাব দূর হয়। গাঁটে বা ব্যথার জায়গায় এই তেল ধীরে ধীরে মালিশ করতে হয়। কয়েক ঘণ্টার মধ্যেই ফল মেলে হাতেনাতে।

বাদাম তেল

গাঁটের ব্যথা তো দূর করেই, বাদাম তেল হাড়কেও মজবুত রাখে। এই তেলে রয়েছে ভিটামিন ই। যা ত্বককে অতি বেগনি রশ্মি থেকে সুরক্ষা দেয়।

নারকেল তেল চুলের জন্য নারকেল তেল যে মহৌষধ, সে কথা তো সকলেই জানেন। কিন্তু অনেকেই জানেন না, হাঁটুর ব্যথা নিরাময়ের জন্যও নারকেল তেল অত্যন্ত উপকারী। এতে অ্যান্টিইনফ্লেমেটারি এবং অ্যানালজেসিক বৈশিষ্ট্যের পাশাপাশি উচ্চ মাত্রায় লরিক অ্যাসিড রয়েছে। এটাই হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করে।

আরও পড়ুন: স্বামী-স্ত্রী আলাদা ঘরে ঘুমনোর দারুণ কিছু উপকারিতা রয়েছে! জানলে চমকে যাবেন

আরও পড়ুন: কোন বয়সের মেয়েদের কেমন ছেলে পছন্দ? নারীমনের বিরাট ‘রহস্য’ ফাঁস! মিলিয়ে নিন তালিকা!

তিলের তেল

তিলের তেলে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, কপার, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিনের মতো পুষ্টি উপাদান রয়েছে। এই তেল মাসাজ করলে হাড় মজবুত হয়। তিলের তেলের নিয়মিত ব্যবহার ত্বককে আর্দ্র রাখতেও সাহায্য করে।

 

মাছের তেল

 হাড় ও গাঁটের ব্যথা দূর করতে মাছের তেল সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই তেল ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এতে শুধু হাড় মজবুত হয় তাই নয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

সরষের তেল

হাড় মজবুত করার পাশাপাশি সরষের তেল শরীরের প্রদাহ ও গাঁটের ব্যথা কমাতেও সাহায্য করে। আধ বাটি তেল গরম করে তাতে দিতে হবে দু’কোয়া রসুন। এরপর তেল ঠান্ডা হলে হাত-পা মাসাজ করতে হবে। গাঁটের ব্যথা নিরাময়ে সরষের তেল অব্যর্থ।

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

First published:

Tags: Joint Pain



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর