শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Darjeeling Joy Ride পুজোয় দার্জিলিং যাচ্ছেন? আপনার জন্য সুখবর! তিন-তিনটে নতুন উপহার অপেক্ষা করছে! এখনই জানুন are you going to darjeeling this puja then you should not miss this 3 new joy ride of toy train darjeeling himalayan Railways | উত্তরবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৬৬ সময় দেখুন


পুজোর আগেই চালু হচ্ছে একসঙ্গে তিনটি নতুন জয় রাইড পরিষেবা। পাহাড়ি রোমাঞ্চের পাশাপাশি থাকছে দার্জিলিং চায়ের সুগন্ধী স্বাদ, চা বাগান ঘুরে দেখার সুযোগ, চা তৈরির প্রক্রিয়া বোঝা আর টি-টেস্টিংয়ের অভিজ্ঞতা।

DHR-এর ডিরেক্টর জানিয়েছেন, এই নতুন উদ্যোগে উত্তরবঙ্গের পর্যটন আরও চাঙা হবে। ইতিমধ্যেই পর্যটন মহল এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

নতুন তিন জয় রাইড পরিষেবা:

১) “টি অ্যান্ড টিম্বার স্পেশাল” জয় রাইড

রুট: শিলিগুড়ি জংশন → সুকনা → রংটং → শিলিগুড়ি

চলবে: প্রতি শুক্র, শনি ও রবিবার

ছাড়বে: দুপুর ১২টা, শিলিগুড়ি জংশন থেকে

আকর্ষণ: চা বাগান ও ফ্যাক্টরি ভ্রমণ, টি-টেস্টিং

২) “সানরাইজ স্পেশাল” জয় রাইড

রুট: কার্শিয়ং → মহানদী → কার্শিয়ং

চলবে: প্রতি রবিবার

ছাড়বে: সকাল ৭:১৫, কার্শিয়ং স্টেশন থেকে

আকর্ষণ: পাহাড়ি সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য

৩) “প্রিমিয়াম স্টিম ইঞ্জিন ট্রেন”

রুট: দার্জিলিং ↔ কার্শিয়ং

চলবে: প্রতি শনি ও রবিবার

আকর্ষণ: স্টিম ইঞ্জিন ভ্রমণের নস্টালজিয়া ও একাধিক পাহাড়ি ডেস্টিনেশন ঘোরার সুযোগ

পর্যটকদের আশা, দুর্গোৎসবের ভিড় জমজমাট হয়ে উঠবে এই নয়া জয় রাইডে। পাহাড়ের সঙ্গে সঙ্গে এবার চায়ের সুবাসও হবে ভ্রমণের বাড়তি প্রাপ্তি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর