সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Digital Health ID Card: ভারত সরকারের ডিজিটাল হেল্থ আইডি কার্ড, জেনে নিন কী ভাবে তা পাওয়া যাবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৩ সময় দেখুন
Digital Health ID Card: ভারত সরকারের ডিজিটাল হেল্থ আইডি কার্ড, জেনে নিন কী ভাবে তা পাওয়া যাবে


#কলকাতা: ভারত সরকার নিয়ে এল আধারের (Aaadhaar Card) মতো ডিজিটাল হেল্থ আইডি কার্ড (Digital Health ID Card)। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সোমবার এই মিশনের ঘোষণা করেন। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ডিজিটাল হেল্থ মিশনের (National Digital Health Mission) অধীনে দেশবাসীকে একটি ১৪ সংখ্যার হেল্থ আইডেন্টিফিকেশন নম্বর (Health Identification Number) দেওয়া হবে। এর মাধ্যমে সকল দেশবাসীর মেডিক্যাল রেকর্ডস এক জায়গায় রাখবে কেন্দ্রীয় সরকার। দেশবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে চালু করা হয়েছে এই ন্যাশনাল ডিজিটাল হেল্থ মিশন।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মিশনের উদ্বোধন করে বলেন “ডিজিটাল হেল্থ কার্ডে চিকিৎসকদের রোগ নির্ণয়ে সুবিধা হবে। দেশের সকলেই পাবে এই ডিজিটাল হেল্থ আইডি কার্ড। এই ডিজিটাল মিশন দেশের সমস্ত হাসপাতালগুলিকে ডিজিটালি একে অপরের সঙ্গে যুক্ত করবে। আধার কার্ডের মতো এই ডিজিটাল হেল্থ আইডি কার্ডে থাকবে ব্যক্তির সমস্ত মেডিক্যাল রেকর্ডস। এর ফলে ডাক্তাররা প্রতি নিয়ত রোগীদের রেকর্ড দেখতে পারবেন। প্রয়োজন অনুযায়ী তাদের চিকিৎসা করা যাবে সময় মতো। এর ফলে সকল দেশবাসীর স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সুরক্ষিত থাকবে।”

এক নজরে দেখে নেওয়া যাক কী ভাবে এই ডিজিটাল হেলথ আইডি কার্ড পাওয়া যাবে-

স্টেপ ১ – প্রথমেই ন্যাশনাল ডিজিটাল হেল্থ মিশনের অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে (https://ndhm.gov.in/)

স্টেপ ২ – এবার হেল্থ আইডি সেকশনে (Health ID Section) গিয়ে ক্রিয়েট হেলথ আইডি (Create Health ID) অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ ৩ – এবার অন্য আরেকটি পেজ খুলে যাবে, যেখানে নানা ধরনের লগ ইন অপশন পাওয়া যাবে

১ – জেনারেট ইয়োর হেল্থ আইডি ভায়া আধার (Generate your Health ID via Aadhaar)

২ – আই ডোন্ট হ্যাভ আধার / আই ডোন্ট ওয়ান্ট টু উইজ মাই আধার ক্রিয়েটিং হেলথ আইডি। ক্লিক হেয়ার (I don’t have Aadhaar / I don’t want to use my Aadhaar for creating Health ID)

৩ – অলরেডি হ্যাভ এ হেলথ আইডি? লগইন (Already have a Health ID ? Login)

আরও পড়ুন :  নতুন টিভি কেনার কথা ভাবছেন? Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে টেলিভিশনের ওপর পাওয়া যাবে বিশেষ ছাড়

স্টেপ ৪ – ডিজিটাল হেল্থ কার্ডের বানানোর জন্য নিজেদের আধার কার্ড ব্যবহার করতে চাইলে প্রথম অপশনটি ক্লিক করতে হবে।

স্টেপ ৫ – এর পর নিজেদের ১২ ডিজিটের আধার নম্বর সাবমিট করতে হবে এবং স্ক্রিনে দেওয়া নিয়ম ফলো করে প্রক্রিয়াটি শেষ করতে হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর