মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Dilip Doshi Former Indian Cricketer Passes Away At London During IND vs ENG 1st Test At Leeds, ভারত-ইংল্যান্ডের টেস্টের মাঝেই খারাপ খবর! লন্ডনে প্রয়াত ভারতীয় তারকা ক্রিকেটার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন


Last Updated:

Indian Cricketer Passes Away: একদিকে লিডসে চলছে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট। শুভমান গিলদের ইংল্যান্ড সফরের মাঝেই এল বড় দুঃসংবাদ। লন্ডনে প্রয়াত হলেন ভারতীয় ক্রিকেটারের।

News18News18
News18

একদিকে লিডসে চলছে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট। শুভমান গিলদের ইংল্যান্ড সফরের মাঝেই এল বড় দুঃসংবাদ। লন্ডনে প্রয়াত হলেন ভারতীয় ক্রিকেটারের। প্রখ্যাত প্রাক্তন ভারতীয় বাঁ-হাতি স্পিনার দিলীপ দোশী সোমবার (২৩ জুন) লন্ডনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন এবং দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে বসবাস করছিলেন। দিলীপ দোশীর মৃত্যুতে ভারতীয় ক্রিকেটে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে টেস্ট অভিষেক ঘটে দোশীর। প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে ২। অভিষেকেই ভারতের সেরা বোলারের শিরোপা অর্জন করেন। ১৯৮৩ সাল পর্যন্ত দেশের হয়ে ৩৩টি টেস্ট খেলেন তিনি,তার উইকেট সংখ্যা ১১৪। তার টেস্ট কেরিয়ারে ছয়বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে। তিনি এবং অস্ট্রেলিয়ার ক্ল্যারি গ্রিমেট একমাত্র দুই বোলার, যারা ৩০ বছর বয়সে অভিষেকের পরও টেস্টে ১০০-র বেশি উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন।

১৯৮০-৮১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় দোশীর। একদিনের ক্রিকেটে ৩০ রানে ৪ উইকেট তাঁর সেরা। ওয়ানডে ফরম্যাটে দিলীপ দোশ ১৫টি ম্যাচে ২২টি উইকেট শিকার করেন। তবে তার আসল কৃতিত্ব ধরা পড়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে। সেখানেই তিনি ২৩৮টি ম্যাচ খেলে ৮৯৮টি উইকেট সংগ্রহ করেন।

সৌরাষ্ট্র ও বেঙ্গলের হয়ে খেলার পাশাপাশি ইংল্যান্ডে নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেন তিনি। সৌরাষ্ট্রের হয়ে রনজি ট্রফিতে অভিষেক হলেও, ঘরোয়া ক্রিকেটে বেশিরভাগ সময় বাংলার হয়ে খেলেন। ১৯৭৪ সালে অসমের বিরুদ্ধে ৬ রানে ৬ উইকেট নেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে যা রেকর্ড।

দোশীর ছেলে নয়ন দোশিও একজন পেশাদার ক্রিকেটার ছিলেন। যিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। দিলীপ দোশীর প্রয়াণ ভারতীয় ক্রিকেটের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন তার বোলিং দক্ষতা ও অবদানের জন্য।

বাংলা খবর/ খবর/খেলা/

ভারত-ইংল্যান্ডের টেস্টের মাঝেই খারাপ খবর! লন্ডনে প্রয়াত ভারতীয় তারকা ক্রিকেটার



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর