মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Donald Trump On Plane Crash: ‘ভয়াবহ’! আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় সবরকম সহযোগিতার আশ্বাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের US President says The plane crash was terrible if there is anything we can do

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন


Last Updated:

Donald Trump On Plane Crash: আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রতিক্রিয়ায় যাবতীয় প্রয়োজনে পাশে থাকার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ,মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিমান দুর্ঘটনাটি ভয়াবহ।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নয়াদিল্লি : আহমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার প্রতিক্রিয়ায় যাবতীয় প্রয়োজনে পাশে থাকার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ,মার্কিন প্রেসিডেন্ট বলেন, “এই বিমান দুর্ঘটনাটি ভয়াবহ। আমি আগেই বলেছি আমরা যদি কিছু করতে পারি তবে সবসময় দ্রুততার সঙ্গে তা করব। ভারত একটি বড় দেশ, একটি শক্তিশালী দেশ। আমি নিশ্চিত তারা এই বিপদ সামলে উঠবে। তবে আমি তাদের জানিয়েছি যে আমরা যদি কিছু করতে পারি, আমরা অবিলম্বে সবরকম সাহায্য নিয়ে সেখানে পৌঁছে যাব।

“এটি একটি ভয়াবহ দুর্ঘটনা। মনে হচ্ছে বেশিরভাগই যাত্রীই মারা গিয়েছেন। সম্ভবত দু’জন বেঁচে থাকতে পারেন… কেউই ধারণা করতে পারে না এটি কী ভয়ঙ্কর হতে পারে। আমরা বিমানটি দেখেছি। দেখে মনে হচ্ছিল এটি বেশ ভাল ভাবে উড়ছিল। কোনও বিস্ফোরণ ঘটেছে বলে মনে হয়নি। কেবল দেখে মনে হচ্ছিল ইঞ্জিনগুলি সম্ভবত শক্তি হারিয়ে ফেলেছে। এটি একটি ভয়াবহ দুর্ঘটনা। এটি বিমান চলাচলের ইতিহাসের সবচেয়ে খারাপ দুর্ঘটনাগুলির মধ্যে একটি…”।

প্রসঙ্গত আহমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। বৃহস্পতিবার দুপুর ১টা ৩৯ মিনিটে সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ে এআই-১৭১ বিমানটি। রানওয়ে ২৩ থেকে ওড়ার এক মিনিটেরও কম সময়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসি-র সঙ্গে।ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ভেঙে পড়ার আগে বিমানটি মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় ছিল। সেটি দ্রুতগতিতে নীচের দিকে নেমে আসতে শুরু করে। তার পরই মেঘানিনগরের কাছে বসতি এলাকায় ভেঙে পড়ে।

বাংলা খবর/ খবর/দেশ/

Donald Trump On Plane Crash: ‘ভয়াবহ’! আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় সবরকম সহযোগিতার আশ্বাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর