সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Driving Licence রিনিউ করতে হবে ? বাড়িতে বসে সহজেই সেরে ফেলুন কাজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৩ সময় দেখুন
Driving Licence রিনিউ করতে হবে ? বাড়িতে বসে সহজেই সেরে ফেলুন কাজ


#কলকাতা: যাঁরা ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) ব্য়বহার করেন নির্দিষ্ট সময় অন্তর তাঁদের সেই লাইসেন্স রিনিউ (Driving Licence Renew) করতে হয়। তা না হলে ওই লাইসেন্স অবৈধ বলে গণ্য় করা হয়। অতীতে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার জন্য় প্রয়োজন হত RTO অফিসে যাওয়ার। কিন্তু বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে অনলাইনের মাধ্য়মে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করা সম্ভব এবং পুরো প্রক্রিয়া অত্য়ন্ত সহজ। যে কোনও ইন্টারনেট ব্য়বহারকারী অনলাইনে লাইসেন্স রিনিউ করতে পারবেন। শুধু তাই নয়, eKYC পদ্ধতিতেও পুরো কাজটি করা সম্ভব। এই পদ্ধতিতে সময়ও কম খরচ হয়।

অনলাইনে কী ভাবে সম্ভব ড্রাইভিং লাইসেন্স রিনিউ (Driving License Renew Online)? জেনে নেওয়া যাক প্রতিটি ধাপ!

ধাপ ১- পরিবহণ বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রথমে যেতে হবে। ওয়েব সাইটটি হল- https://parivahan.gov.in/parivahan/

ধাপ ২- সেখান থেকে অ্য়াপ্লাই অনলাইন (Apply Online) অপশনে ক্লিক করতে হবে।

ধাপ ৩- ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসে ক্লিক করতে হবে।

ধাপ ৪- কোন রাজ্য় থেকে সার্ভিস নিতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে।

ধাপ ৫- রাজ্য় সিলেক্ট করার পরেই অন্য় একটি পেজ খুলে যাবে।

ধাপ ৬- সেখানে অ্য়াপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স সার্ভিসের উপর ক্লিক করতে হবে।

ধাপ ৭- সেখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেটিকে ভালো করে পড়ে নিয়ে ফিল আপ করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করতে হবে।

ধাপ ৮- সেখানে জন্মদিন, বর্তমান লাইসেন্স নম্বর, পিন কোড এবং অনান্য় বিভিন্ন অংশ ফিল করতে হবে।

ধাপ ৯- সেখানে কী কী সার্ভিস চাইছেন তার একটা তালিকা আসবে। সেখান থেকে রিনিউয়াল অপশন বেছে নিতে হবে।

ধাপ ১০- এর পর আরও একটি ফর্ম আসবে। সেখানে ব্য়ক্তিগত বিভিন্ন তথ্য দিতে হবে। পাশাপাশি গাড়ির বেশ কিছু তথ্য় সাবমিট করতে হবে।

ধাপ ১১- এর পর সেখান থেকে ছবি ও সই আপলোড করতে হবে। তবে সব রাজ্য়ের ক্ষেত্রে এই ফিচার পাওয়া যাবে না। সেক্ষেত্রে সই ও ছবির জন্য় আবেদনকারীকে যেতে হবে RTO অফিসে।

ধাপ ১২- এর পর টেস্ট ড্রাইভের জন্য় স্লট বুক করতে হবে। সেই অনুযায়ী সময়ে গিয়ে টেস্ট ড্রাইভ দিতে হবে।

ধাপ ১৩- এর পর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে একটি স্লিপ বেরিয়ে আসবে। যেখানে আবেদনের নম্বর ও সাবমিট করা বিভিন্ন তথ্য় লেখা থাকবে। একটি SMS নোটিফিকেশনও পাবেন আবেদনকারী।

ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে ২০০ টাকা জমা দিতে হবে। অনলাইনে সেই টাকা জমা দেওয়া সম্ভব।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর