মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Durga Puja 2023: শুক্তো-ভাজা-ভাপে ইলিশ থেকে কষা মাংষ! মাত্র ১৫০ টাকার লোভনীয় থালি এবার পুজোর ধামাকা, কোথায়?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১২৯ সময় দেখুন
Durga Puja 2023: শুক্তো-ভাজা-ভাপে ইলিশ থেকে কষা মাংষ! মাত্র ১৫০ টাকার লোভনীয় থালি এবার পুজোর ধামাকা, কোথায়?


শিলিগুড়ি: কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া ছাড়া অসম্পূর্ণ বাঙালির যে কোনও উৎসব। তাই বলে দুর্গাপুজোটা রান্না ঘরেই কাটিয়ে দেবেন নাকি? পুজোর ক’টা দিন বাড়িতে রান্না না-ই বা হল। যদি খাবারের সুদীর্ঘ খাদ্যতালিকা থেকে আপনার পছন্দের পদগুলি বেছে নেওয়ার সুযোগ থাকে, তাহলে আর বাড়িতে রান্না করবেন কেন!

পুজোর কটা দিনে হেঁশেল বন্ধ করে রেস্টুরেন্টে গিয়ে খেতেই বাঙালি পছন্দ করে। আর পুজোর সেরা বাঙালি খাবার উপভোগ করতে আপনাদের আসতে হবে এই রেস্তোরাঁয়। কারণ এখানে এলেই মিলে যাবে মাত্র ১৫০ টাকায় ভেজ খালি। শিলিগুড়ি শহরের বিধান মার্কেট এলাকায় গণপতি হোটেলে নতুন বাঙালি খাবারের রেস্তোরাঁ “ঝালে ঝোলে মশলাতে।”

Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal

আরও পড়ুন: অনেকেই চাল কুমড়ো চেনে না, তাই কেনেও না! এই সবজির উপকারিতা জানলে রোজ খাবেন

মাটির পাত্রে দশ পদের খাবার সাজিয়ে দেওয়া হবে আপনাকে। আর পুজোর সময় একটু পুরনো বাঙালি খাবার খেতে কে না পছন্দ করে। অত্যন্ত কম দামে দারুণ খাবারের ঠিকানা এই রেস্তোরাঁ। ভাপা ইলিশ এবং স্মোকড ভেটকি, পাবদা মাছের ঝাল, কষা মাংস, নারকেলের দুধে রান্না করা চিংড়ি মাছের মালাইকারি, কাঁচা লঙ্কা দিয়ে মাংসের ঝোল থাকছেই। এর পাশাপাশি থাকবে কিছু শেফ স্পেশ্যাল রান্না।

আরও পড়ুন: খোসা-সহ আপেল খেলে কী হয়? খোসা ছাড়িয়ে খাওয়া কি উপকারী! জানুন কোনটা খাওয়া ভাল

এই রেস্তোরাঁর ভিতরের সাজসজ্জা খুবই মনোমুগ্ধকর এবং এই রেস্তোরাঁর ভিতরের পরিবেশ দেখলে মনে হবে কোনও অন্য জগতে চলে আসছেন আপনি। রেস্তোরাঁর মালিক সুব্রত সাহা বলেন, “পুজোয় বাঙালি একটু বাইরে খেতেই পছন্দ করে। তাই বাঙালিয়ানা সমস্ত খাবার মাটির পাত্রে আমাদের এখানে পরিবেশন করা হয়। আমরা থালিতেই একটু বেশি জোর দিয়েছি। ভেজ থালি ১৫০ টাকা থেকে শুরু হয়েছে। ইলিশ মাছের থালি, মাটন থালি-সহ আরও পাঁচ রকমের থালি আমাদের এখানে থাকছে।’ রেস্টুরেন্টে খেতে আসা এক খাদ্যপ্রেমী দেবাশিস কুণ্ডু বলেন, “শিলিগুড়ির আর পাঁচটা রেস্টুরেন্টের তুলনায় এখানকার খাবার অত্যন্ত ভাল। পুজোর সময় একবার পরিবারের সকলকে নিয়ে ঘুরে যেতেই পারেন এখানে।”

বাঙালির দুর্গাপূজা 2023 :  দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও

অনির্বাণ রায়

Published by:Raima Chakraborty

First published:

Tags: District durga puja 2023, Durga Puja 2023, Resto puja 2023, Siliguri



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর