বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব সৌদি আরামকোতে হামলা: তেলের দাম বেড়ে ১০৭ ডলার Rhiti Tiwari Recalls Father Telling Manoj Tiwari ‘Aap Shaadi Kar Lijiye’ After He Found Love After Divorce | Regional Cinema News ‘Abhishek Sharma was also taking a little time’: Cheteshwar Pujara explains why Sanju Samson struggled in IND vs WI 3rd T20I | Cricket News

Durga Puja 2025: কাটোয়ায় তৈরি টিনের ঢাকের চাহিদা ক্রমশ বাড়ছে | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৪৩ সময় দেখুন


Last Updated:

এই বছর দুর্গাপুজোর আগে টিনের ঢাকের চাহিদা বেশ ভাল। কাঠের চেয়ে ওজনে হালকা হ‌ওয়ায় চাহিদা বেড়েছে। সেইসঙ্গে দামও অনেকটা কম

+

টিনের

টিনের ঢাকে

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: সামনেই দুর্গাপুজো। আর পুজো এগিয়ে আসতেই দেদার বিক্রি হচ্ছে কাটোয়ার টিনের ঢাক। রাজ্যের সব জেলার পাশাপাশি প্রতিবেশী ওড়িশা, ঝাড়খণ্ডে’ও পাড়ি দিচ্ছে এই টিনের ঢাক৷ তবে শুধু ভিন রাজ্য নয়, পূর্ব বর্ধমানের কাটোয়ার এই বিশেষ ধরণের ঢাক পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতেও।

কাটোয়ার এই টিনের ঢাকের দেশজোড়া খ্যাতি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী এবং ঢাকিরা প্রতি বছর পুজোর সময় কাটোয়া শহরে এসে এই ঢাক কিনে নিয়ে যান।

আর‌ও পড়ুন: বাজারে ব্যাপক চাহিদা, ছোট ছোট কাঠের টুকরো দিয়ে অভিনব কায়দায় তৈরি হচ্ছে বিভিন্ন মূর্তি থেকে ছবি

দুই মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা, নদিয়া, বীরভুম, মুর্শিদাবাদ, হুগলি সহ বিভিন্ন জেলায় পাড়ি দেয় এই ঢাক। বাংলাদেশেও পাড়ি দিয়েছে এই টিনের ঢাক। পূর্ব বর্ধমানের কাটোয়ার মাধবীতলা এলাকায় উত্তম দাস নামে এক ঢাক ব্যবসায়ী আছেন। তিনি নিজেকে এই টিনের ঢাকের আবিষ্কারক বলে দাবি করেন। সেই ব্যবসায়ী বলেন, আমার বাড়িতে বিশ্বকর্মা পুজোতে একজন বয়স্ক মানুষ ঢাক বাজাতে আসতেন। তিনিই প্রথম বলেছিলেন টিন দিয়ে একটা ঢাক বানিয়ে দিতে। কারণ কাঠের তৈরি ঢাক অনেক ভারী হওয়ায় সেটা কাঁধে তুলে বাজাতে কষ্ট হত। সেই প্রথম আমি টিনের ঢাক তৈরির চেষ্টা করি। তবে প্রথমে ততটাও ভাল হয়নি। অবশ্য পরে এটা একেবারে ঠিকঠাক হয়ে ওঠে এবং ক্রমশ এর চাহিদা বাড়ছে। এখন এই ঢাক ভিন রাজ্যেও যায়। পুজোর আগে প্রচুর চাহিদা থাকে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই বছর দুর্গাপুজোর আগে টিনের ঢাকের চাহিদা বেশ ভাল। কাঠের চেয়ে ওজনে হালকা হ‌ওয়ায় চাহিদা বেড়েছে। উত্তম দাস জানিয়েছেন, এই বছর এখনও পর্যন্ত তিনি ৩,০০০ এর বেশি টিনের ঢাক বিক্রি করেছেন। পুজোর আগে আরও ঢাক বিক্রি হবে বলে তিনি আশা করে রয়েছেন। কাঠের ঢাকের থেকে এই টিনের ঢাকের দামও অনেক কম। বর্তমানে একটা কাঠের ঢাক কিনতে গেলে দাম পড়ে ১০ থেকে ১৫ হাজার টাকা। সেখানে টিনের ঢাকের খরচ মাত্র ১৪০০ থেকে ১৫০০ টাকা। দাম কম হওয়ার কারণে এবং ওজনে হালকা হওয়ায় এর চাহিদা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর