বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

East Medinipur News: নদীতে ছুটছে একের পর এক ভারতের জাতীয় পতাকা লাগানো নৌকা! হচ্ছেটা কি দেখতে তাক লাগানো ভিড় আমজনতার | boat race competition at haldia in east medinipur

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৭ সময় দেখুন


Last Updated:

জেলায় প্রথম এমন কাণ্ড দেখে অবাক জেলার বাসিন্দারা

X

নৌকো

নৌকো বাইচ প্রতিযোগিতা 

হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে প্রথম নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচ এক ধরনের প্রতিযোগিতা যা নদীতে হয়। ইংরেজিতে এটাকে বোট রেস বলা হয়। নদীতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত নৌকা ছুটিয়ে নিয়ে যাওয়া হয়। দক্ষ মাঝি ও তাঁর দলবলের লব্ধ করা সুদক্ষভাবে দ্রুত নৌকা চালানোর কৌশল প্রদর্শিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতায়। নৌকা বাইচ প্রতিযোগিতার ইতিহাস রয়েছে। ভারতবর্ষের সবথেকে বিখ্যাত নৌকা বাইচ প্রতিযোগিতা হয় কেরলের ওনাম উৎসবে। নদীমাতৃক বাংলার বিভিন্ন স্থানেই বিভিন্ন সময় নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। তবে পূর্ব মেদিনীপুর জেলায় এই প্রথম নৌকা বাইচ প্রতিযোগিতা

ভারত সরকারের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন হলদিয়া রিফাইনারির ৫০ বছর পূর্তির অঙ্গ হিসাবে হলদিয়ায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। হলদিয়ায় এই ধরনের প্রতিযোগিতা দেখতে হলদিয়ার টাউনশিপে মানুষের ভিড় ছিল দেখার মত। হলদিয়া মহকুমা এলাকার ১৫ টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি নৌকায় মাঝি সহ মোট পাঁচজন করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হলদিয়ার টাউনশিপের কৃষ্ণার্জুন ঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয় হলদি নদীর অপর প্রান্তে নন্দীগ্রামের সপ্তপর্ণী ঘাট থেকে পুনরায় হলদিয়ার টাউনশিপে কৃষ্ণার্জুন ঘাটে শেষ হয়। সমস্ত নিরাপত্তা মেনেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কুলেখাড়া পাতার রস শরীরের জন্য দারুণ ভাল! উপকার চমকে দেবে! চাষেও বিরাট লাভ

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে হলদিয়া সহ নন্দীগ্রাম এলাকার মানুষজনের উৎসাহ ছিল দেখার মত। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদী ঘাটে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়া রিফাইনারের উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতায় আর্থিক পুরস্কারের পাশাপাশি বিজয়ীদের ট্রফি তুলে দেওয়া হয়। এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ ১৭ হাজার টাকা এবং দ্বিতীয় ট্রফি সহ ১৬ হাজার, তৃতীয় পুরস্কার ট্রফি সহ ১৫ হাজার টাকা। এর পর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই ভাবে শেষে যে নৌকা পৌঁছাবে সিরিয়াল অনুযায়ী অনুসারে এক হাজার টাকা করে কম হয়েছে পুরস্কার মূল্য।

প্রথম হয়েছে সাত নম্বর নৌকা। ক্যাপ্টেন তাপস পড়ুয়া ও তাঁর দল। দ্বিতীয় ছয় নম্বর নৌকা, ক্যাপ্টেন বিকাশ মন্ডল ও তাঁর দল, তৃতীয় ১১ নম্বর নৌকা, ক্যাপ্টেন অনুপ প্রামানিক ও তাঁর দল। এদিন নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য হলদিয়ার মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন, আইওসি রিফাইনারির এক্সিকিউটিভ ডিরেক্টর এবং প্ল্যান্ট হেড অতনু সান্যাল, আইওসি পাইপলাইন ডিভিশনের ডিরেক্টর সেনথিল ভেল সহ অন্যান্যরা।

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

East Medinipur News: নদীতে ছুটছে একের পর এক ভারতের জাতীয় পতাকা লাগানো নৌকা! হচ্ছেটা কি দেখতে তাক লাগানো ভিড় আমজনতার

Next Article

Hooghly News: বেহাল রাস্তা, খারাপ নিকাশি ব্যবস্থা ! নাজেহাল বৈদ্যবাটি ১৭ নম্বর ওয়ার্ডের মানুষজন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর