ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী দেশীয় টিয়া, চন্দনা ও পাহাড়ী ময়না বিক্রি বা বাড়িতে খাঁচায় পোষা বেআইনি। অথচ অনেকেই আইন না জেনে সখের বসে এই পাখিগুলি পালন করেন, যা তাদের স্বাভাবিক জীবন ও বংশবৃদ্ধিকে বিপন্ন করে। এবার সেই প্রবণতা রুখতে পুজোর আগে উদ্যোগ নিয়েছে বন দফতর। পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র দিঘা, মন্দারমনি, শংকরপুর ও তাজপুরে বড় আকারে হোর্ডিং লাগিয়ে সচেতনতা প্রচার চালানো হবে, যাতে মানুষ আইন সম্পর্কে অবগত হন। প্রাথমিক পর্যায়ে প্রচার অভিযান চালানো হবে তারপরও কাজ না হলে কড়া পদক্ষেপ নেবে বন দফতর। (তথ্য ও ছবি : মদন মাইতি)