Last Updated:
জলপাইগুড়ি: ডুয়ার্সে বাজ পড়ে হাতি মৃত্যু! শুক্রবার সাত সকালে ডুয়ার্সের জলঢাকা নদীর চর থেকে হাতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। এদিন ডুয়ার্সের জলঢাকা নদীর চরে হাতির মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর যায় বন দফতর ও পুলিশের কাছে।
জানা গেছে, এদিন সকালে নাথুয়া রেঞ্জের অন্তর্গত জলঢাকা নদীর বালির চরে একটি পূর্ণবয়স্ক মহিলা হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। যদিও এই এলাকায় হাতির আনাগোনা লেগেই থাকে। তবে এরকমের ঘটনা খুব কম ঘটেছে বলে এলাকাবাসীদের দাবি। যদিও হাতির মৃত্যুর প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আশঙ্কা করা হচ্ছে বাজ পড়ে হাতিটির মৃত্যু হয়েছে। যদিও ময়নাতদন্তের পর হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সুরজিৎ দে
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 18, 2025 2:59 PM IST
Elephant Death: নদীর চরে ঘণ্টার পর ঘণ্টা শুয়ে মহিলা হাতি…! চলছে না শ্বাস-প্রশ্বাস, নেই হার্টবিট, কীভাবে ঘটল, ধন্দে বন দফতর