মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Elephant sighting at dooars

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ সময় দেখুন



Last Updated:

Elephant: শীতের কুয়াশাচ্ছন্ন সকালেই দেখা বাঁয়া গণেশের! নাম শুনে অবাক হচ্ছেন? এই গজরাজ আর পাঁচটি গজরাজ থেকে একটু আলাদা।  ডুয়ার্সের ডায়না নদীর ধারে বাঁয়া গণেশের আগমনের অপরূপ সুন্দর এই দৃশ্য দেখে ভিড় সাধারণ মানুষ থেকে পর্যটকদের। 

ভোরের কুয়াশা ছিঁড়ে দেখা দেয় ‘বাঁয়া গণেশ’! ডায়না নদীর পারে ‘দাঁতাল’ ঘিরে আতঙ্ক

জলপাইগুড়ি: শীতের কুয়াশাচ্ছন্ন সকালেই দেখা বাঁয়া গণেশের! নাম শুনে অবাক হচ্ছেন? এই গজরাজ আর পাঁচটি গজরাজ থেকে একটু আলাদা। ডুয়ার্সের ডায়না নদীর ধারে বাঁয়া গণেশের আগমনের অপরূপ সুন্দর এই দৃশ্য দেখে ভিড় সাধারণ মানুষ থেকে পর্যটকদের।

ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য আর বন্যপ্রাণীর দৃশ্যাবলী সর্বদাই চমকে দেয়। কিন্তু কখনও কখনও এই বনাঞ্চলের বাসিন্দারা মানুষের কাছে এক অনবদ্য অভিজ্ঞতা তৈরি করে। আজ, শনিবার সকালে ঠিক তেমনটাই ঘটল। সাত সকালে, ডায়না নদীর ধারে দেখা মিলল এক বিশেষ ধরনের দৃশ্য। একটি দলছুট দাঁতাল দাঁড়িয়ে ছিল ডায়না নদীর ধারে।

আরও পড়ুন- কেউটের চেয়েও ‘বিষাক্ত’ এই সাপ! শরীরের গন্ধে ‘উষ্ণতা’ খুঁজতে আসে রাতে, তার পর যা করে…! শিউরে উঠবেন

তবে এই দাঁতালের বিশেষত্ব হল, তার বাম পাশের দাঁতটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, যার ফলে তাকে ‘বাঁয়া গণেশ’ নামে পরিচিত করা হয়েছে। এই দাঁতালটি একদিকে একটু ভিন্ন, যা তার পরিচিতি বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে, নিউ ডুয়ার্সে একপাল হাতি নদীর ধারে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। । খবর পেয়ে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিন্নাগুড়ি, বানারহাট ও ডায়না রেঞ্জের বনকর্মীরা দুই স্থানেই নজরদারি শুরু করেন।

আরও পড়ুন-কিডনি ‘fail’-এর সংকেত! ‘এই’ লক্ষণগুলো শরীরে এলেই সতর্ক হন, ফেলে রাখলেই সব শেষ…!

তারা নিশ্চিত করতে চান যে এই বন্যপ্রাণীরা কোনও বিপদে না পড়ে, বা মানুষের কাছে আক্রমণাত্মক না হয়ে ওঠে। বন দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যা ঘনাতেই সবগুলি হাতি জঙ্গলমুখী করা হবে, যাতে তারা নিরাপদে তাদের পথে চলতে পারে। কিন্তু, শীতের সকালে এই দৃশ্য যে মন ভালো করেছে অনেকের তা বলাই বাহুল্য!

সুরজিৎ দে 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর