শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

EM Bypass Accident: অভিষিক্তার কাছে ভয়াবহ দুর্ঘটনা! রেস্তরাঁর সামনেই লরির চাকা পিষে দিল ব্যক্তিকে, বাইপাসে মর্মান্তিক দৃশ্য! | কলকাতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ সময় দেখুন


Last Updated:

EM Bypass Accident: কলকাতা ও বাসন্তীতে পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু, ছয়জন আহত। যাদবপুরের লেজিবিয়ার সামনে ও বাসন্তী হাইওয়েতে স্করপিও-টোটো সংঘর্ষে চাঞ্চল্য!

কলকাতা ও বাসন্তীতে পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু, ছয়জন আহত। যাদবপুরের লেজিবিয়ার সামনে ও বাসন্তী হাইওয়েতে স্করপিও-টোটো সংঘর্ষে চাঞ্চল্য!  কলকাতা ও বাসন্তীতে পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু, ছয়জন আহত। যাদবপুরের লেজিবিয়ার সামনে ও বাসন্তী হাইওয়েতে স্করপিও-টোটো সংঘর্ষে চাঞ্চল্য!
কলকাতা ও বাসন্তীতে পৃথক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু, ছয়জন আহত। যাদবপুরের লেজিবিয়ার সামনে ও বাসন্তী হাইওয়েতে স্করপিও-টোটো সংঘর্ষে চাঞ্চল্য!

কলকাতা: কলকাতায় ফের পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির (Accident)। বাইপাস থেকে অভিষিক্তা হয়ে যাদবপুর ব্রিজে ওঠার ঠিক আগে ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, যাদবপুরের লেজিবিয়ার নামক একটি রেস্তোরাঁর সামনে দিয়ে যাওয়ার সময় আচমকাই এক ব্যক্তি লরির চাকায় পিষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অন্য দিকে বাসন্তীতে স্করপিও-টোটো মুখোমুখি সংঘর্ষ! এদিনই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী হাইওয়েতেও ঘটে ভয়াবহ দুর্ঘটনা। বাসন্তী থানার সোনাখালী তেঁতুলতলা মোড়ের কাছে একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় একটি স্করপিও। তীব্র ধাক্কায় টোটোটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যাত্রীর। আহত হন আরও ছ’জন।

স্থানীয়রা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে খবর, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

অভিষিক্তার কাছে ভয়াবহ দুর্ঘটনা! রেস্তরাঁর সামনেই লরির চাকা পিষে দিল ব্যক্তিকে, বাইপাসে মর্মান্তিক দৃশ্য!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর