বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

Fertility and Youth: এই ফলই শরীরের যৌবন ও উর্বরতাকে চিরকাল ধরে রাখে, বিশ্বাস ছিল প্রাচীন মিশরে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২০৪ সময় দেখুন
Fertility and Youth: এই ফলই শরীরের যৌবন ও উর্বরতাকে চিরকাল ধরে রাখে, বিশ্বাস ছিল প্রাচীন মিশরে


একাধিক স্বাস্থ্যকর উপকারিতার জন্য আয়ুর্বেদশাস্ত্রে দীর্ঘ দিন ধরেই সমাদৃত বেদানা৷ বিভিন্ন প্রাচীন সভ্যতায় বেদানার গুরুত্ব অপরিসীম ৷ পটাশিয়াম, ভিটামিন সি ও একাধিক পলিফেনলে ভরপুর বেদানার গুণ অশেষ৷ এই ফলের ফ্ল্যাভোনয়েড, অ্যান্টিঅক্সিড্যান্ট হৃদরোগ ও ক্যানসারের আশঙ্কা কমায়৷

বেদানাকে বলা হয় ‘শীতকালের রত্ন’৷ পুনর্জন্ম ও যৌবনের প্রতীক বেদানাকে বলা হয় দীর্ঘায়ুর প্রতীক৷ আদতে ইরান ও উত্তর হিমালয়ের তরাই অঞ্চলের ফল এই বেদানা৷ এছাড়া ভূমধ্যসাগরীয় অঞ্চল ও দক্ষিণপূর্ব এশিয়াতে অনেক দিন ধরেই প্রচুর পরিমাণে বেদানার চাষ হয়ে আসছে৷ ১৭৬৯ খ্রিস্টাব্দে স্প্যানিয়ার্ডদের হাত ধরে এই ফল পাড়ি দেয় আমেরিকায়৷

মিশরীয় সভ্যতা

প্রাচীন মিশরীয় সভ্যতায় পিরামিডে মমির সঙ্গে সমাধিতে দেওয়া হত বেদানা৷ বিশ্বাস করা হত, মৃত্যুর পর পরলোকে যাত্রা সুগম করত এই ফলের উপস্থিতি৷ নীল নদের তীরে প্রাচীন প্রবাদে বলা হত, ‘‘বেদানা খাও, তাহলে তোমার যৌবন চিরস্থায়ী হবে৷’’

আরও পড়ুন : ত্বকের মারাত্মক ক্ষতি এড়াতে এই পাঁচ জিনিস এড়িয়ে চলুন সব সময়

আর্মেনিয়া

আর্মেনীয়দের সঙ্গে বহু দিন ধরেই বেদানা জড়িয়ে৷ আর্মেনিয়ার জাতীয় ফল বেদানা৷ এই দেশের আর এক জাতীয় ফল হল অ্যাপ্রিকট৷

আরও পড়ুন : এই খাবারগুলি খাচ্ছেন নাকি রোজ? অজান্তেই ডেকে আনছেন ভয়ঙ্কর হৃদরোগকে

চিন

প্রাচীনকাল থেকেই চিনে প্রচলিত বিশ্বাস হল, বেদানার মধ্যেই আছে উর্বরতার শক্তি৷ সে দেশে বেদানা, পিচ ও লেবুকে যথাক্রমে উর্বরতা, সন্তান ও খুশির প্রতীক বলে ধরে নেওয়া হয়৷

আরও পড়ুন : আপনি উচ্চ রক্তচাপের রোগী? জেনে নিন রাতে কোন পজিশনে ঘুমোলে সুস্থ থাকবেন

গ্রিস

প্রাচীন গ্রিক সভ্যতায় বিশ্বাস করা হত, সুরার দেবতা দিয়োনায়সাস থেকেই উদ্ভূত হয়েছে বেদানাগাছ৷ এই ফলকে চিরশাশ্বত জীবনের প্রতীক বলে বিশ্বাস করা হয় এই প্রাচীন সভ্যতায়৷

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Pomegranate



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর