বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

Fire: লখনউয়ের হাসপাতালে বিধ্বংসী আগুন,২০০ রোগীকে সরিয়ে নিয়ে যাওয়া হল নিরাপদ আশ্রয়ে| Fire: Massive Fire Breaks Out At Lucknow Hospital, Over 200 Patients Evacuated

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৩২ সময় দেখুন


Last Updated:

সোমবার রাতে লখনউয়ের লোকবন্ধু হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে রয়েছে দমকলের ইঞ্জিন

সোমবার রাতে লখনউয়ের লোকবন্ধু হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ডসোমবার রাতে লখনউয়ের লোকবন্ধু হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড
সোমবার রাতে লখনউয়ের লোকবন্ধু হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড

উত্তর প্রদেশ: সোমবার রাতে লখনউয়ের লোকবন্ধু হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে রয়েছে দমকলের ইঞ্জিন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই দমকলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

জানা যায়, হাসপাতালের দ্বিতীয় তলে প্রথম আগুন লাগে। গাঢ় ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল। রোগি ও হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা আগুন বাগে আনতে সবরকম চেষ্টা চালান। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। অন্তত ২০০ রোগীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু কীভাবে আগুন লাগল? তা এখনও স্পষ্ট নয়।

জানা যায়, হাসপাতালের দ্বিতীয় তল, যেখানে প্রথম আগুন লাগে, সেখানে ৩৫-৪০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। স্বাভাবিকভাবেই রোগী ও হাসপাতালের কর্মীরা ভয় পেয়ে যান, প্রাণ ভয়ে ছোটোছুটি, হুড়োহুড়ি শুরু হয়। হাসপাতালের বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল, ফলে অন্ধকারের মধ্যেই সবাইকে কোনওক্রমে হাসপাতাল থেকে বার হতে হয়। অন্ধকারেই মধ্যেই চলে রোগীদের স্থানান্তরের কাজ। উত্তর প্রদেশের ডেপুটি মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানান, ” লোকবন্ধু হাসপাতালে আগুন লাগে। ২০০ রোগীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দমকল আধিকারিকরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।”

বাংলা খবর/ খবর/দেশ/

Fire: লখনউয়ের হাসপাতালে বিধ্বংসী আগুন,২০০ রোগীকে সরিয়ে নিয়ে যাওয়া হল নিরাপদ আশ্রয়ে

Next Article

Viral Video: চার সেকেন্ডে সাত বার চড় টোল প্লাজার কর্মীকে,মহিলার কাণ্ডে ধুন্ধুমার,দেখুন ভাইরাল ভিডিও



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর