মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

First Time In 141 Years India England Create New World Record Of, ১৪১ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবার! ৯ জন প্লেয়ার মিলে গড়ল নতুন বিশ্বরেকর্ড | খেলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭০৯ সময় দেখুন


Last Updated:

IND vs ENG: এবার ভারত ও ইংল্যান্ড দল যৌথভাবে এমন একটি বিশ্বরেকর্ড গড়ল যা সত্যিই অবাক করার মত। ১৪১ বছরের ইতিহাসে কোনও সিরিজে এমন নজির প্রথমবারের মত ঘটল।

News18News18
News18

ভারত বনাম ইংল্যান্ড ২০২৫ টেস্ট সিরিজে চলেছে অসংখ্য রেকর্ডের ভাঙা গড়ার খেলা। বিশেষ করে দুই দলের ব্যাটারা নজিরের পর নজির গড়ে চলেছেন। এবার ভারত ও ইংল্যান্ড দল যৌথভাবে এমন একটি বিশ্বরেকর্ড গড়ল যা সত্যিই অবাক করার মত। ১৪১ বছরের ইতিহাসে কোনও সিরিজে এমন নজির প্রথমবারের মত ঘটল। ইতিহাসের পাতায় জায়গা করে নিল ভারত ও ইংল্যান্ড।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো একটি সিরিজে ৯ জন ব্যাটার ৪০০ রানের বেশি করেছেন। ২০২৫ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে এই ব্যতিক্রমী রেকর্ড হয়েছে। ভারতের পক্ষ থেকে শুভমান গিল, কে. এল. রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত এবং যশস্বী জয়সওয়াল এই কৃতিত্ব অর্জন করেছেন। ইংল্যান্ডের হয়ে বেন ডাকেট, জো রুট, জেমি স্মিথ এবং হ্যারি ব্রুক ৪০০ রান বা তার বেশি স্কোর করে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছেন।

এর আগে মাত্র দুটি সিরিজে সর্বোচ্চ ৮ জন ব্যাটার ৪০০ রানের গণ্ডি পার করেছিলেন। ১৯৭৫-৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া সিরিজে আট জন ব্যাটার দুই দল মিলিয়ে ৪০০-র বেশি রান করেছিল। আরও একবার এমন নজির হয়েছিস ১৯৯৩ সালের অ্যাশেজ সিরিজে। কিন্তু এবারের ভারত-ইংল্যান্ড সিরিজে সেই রেকর্ডও ভেঙে গেছে, যা টেস্ট ক্রিকেটের ১৪১ বছরের ইতিহাসে এক নতুন অধ্যায়।

প্রসঙ্গত, এই ৯ জন ব্যাটারের মধ্যে সবথেকে বেশি রান করেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। এই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। গিল ১০ ইনিংসে ৭৫৪ রান করেছেন, যার মধ্যে ছিল চারটি শতরান। এর মাধ্যমে তিনি ইংল্যান্ডের গ্রাহাম গুচের ১৯৯০ সালে ভারতের বিপক্ষে করা ৭৫২ রানের রেকর্ড ভেঙেছেন। গিলের সর্বোচ্চ ইনিংস ছিল ২৬৯ রান।

বাংলা খবর/ খবর/খেলা/

IND vs ENG: ১৪১ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবার! ৯ জন প্লেয়ার মিলে গড়ল নতুন বিশ্বরেকর্ড



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর