বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Gaya Renamed as Gaya Ji: গয়ার নাম বদলে দিল নীতীশ সরকার! নতুন নাম কী, রয়েছে চমক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


Last Updated:

প্রতীকী ছবি৷ রয়টার্সপ্রতীকী ছবি৷ রয়টার্স
প্রতীকী ছবি৷ রয়টার্স

পটনা: বদলে গেল গয়ার নাম৷ এবার থেকে গয়ার নতুন নাম হল গয়াজি৷ শুক্রবার বিহারের মন্ত্রিসভা গয়ার নাম বদলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে৷

ধর্মীয় এবং পর্যটনের দিক থেকে বিহারের অন্যতম গুরুত্বপূর্ণ শহর গয়া৷ প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী এবং পর্যটক গয়ায় আসেন৷ পূর্ব পুরুষকে পিণ্ডদান করতেই মূলত গয়ায় আসেন মানুষ৷

কথিত আছে, ত্রেতা যুগে গয়াসুর নামে এক দৈত্য নামানুসারে গয়ার নামকরণ করা হয়েছিল৷ বায়ু পুরাণ অনুসারে, কঠিন সাধনার পর ভগবান বিষ্ণুর আশীর্বাদে প্রায়শ্চিত্ত হয় তাঁর৷

গয়ার বিধায়ক এবং বিহারের সমবায় মন্ত্রী প্রেম কুমার জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই গয়ার এই নাম বদলের জন্য চেষ্টা করছিলেন তিনি৷ স্থানীয় মানুষের ভাবাবেগকে সম্মান জানিয়ে মুখ্যমুন্ত্রী এই নাম বদলের প্রস্তাবে সম্মতি দেওয়ায় নীতীশ কুমারকে ধন্যবাদ জানিয়েছেন প্রেম কুমার৷ ২০২২ সালেই গয়ার নাম বদল করে গয়াজি রাখার প্রস্তাব পাস করেছিল স্থানীয় পুরসভাও৷

আর কয়েক মাস পরেই বিহারে বিধানসভা নির্বাচন৷ তার আগেই গয়ার নাম বদলের পর্বও সেরে রাখলেন নীতীশ কুমার৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর