সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Gisat-1 Launch: স্বাধীনতা দিবসের ঠিক আগেই ISRO-র চরম সাফল্য, এবার নজর রাখা হবে অন্তরীক্ষে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৮৩ সময় দেখুন
Gisat-1 Launch: স্বাধীনতা দিবসের ঠিক আগেই ISRO-র চরম সাফল্য, এবার নজর রাখা হবে অন্তরীক্ষে


#নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের  (Independence Day) আগেই ভারতের ইসরো-র   (ISRO) এক বড়সড় সাফল্য৷ এবার ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস তার আগেই কৃত্রিম উপগ্রহ  (Satellite)  উৎক্ষেপণ করার প্রস্তুতি সেরে ফেলেছে৷ ইসরো নিজেদের বহু স্বপ্নের প্রজেক্ট জিও ইমেজিং উপগ্রহ জিস্যাট -১ (Gisat-1) কাল অর্থাৎ ১২ অগাস্ট উৎক্ষেপণ করতে চলেছে৷ এই বড় উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হয়ে গেছে৷ এই উপগ্রহ নজর রাখবে অন্তরীক্ষ থেকে৷ একে ‘আকাশে ভারতের চোখ’ হিসেবে বলা হচ্ছে৷

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধবন অন্তঃরীক্ষ কেন্দ্র বৃহস্পতিবার জিএসএলভি এফ ১০  ধরে মহাকাশে উৎক্ষেপণ করা হবে এই কৃত্রিম উপগ্রহ৷ এই উপগ্রহের কোডনেম ইওএস -০৩ (EOS-3)৷ ইসরো -র থেকে প্রাপ্ত খবর অনুযায়ি এই উপগ্রহের প্রক্ষেপণ ১্য২ অগাস্ট সকাল ৫টা ৪৩ মিনিটে হবে৷

ইসরো বুধবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে এই সুখবর জানিয়েছেন৷ এর সঙ্গে ইসরো জিএসএলভি এফ ১০ মিশনের তাজা ছবিও সেখাই দিয়েছে৷ ইওএস-০৩ খুবই উন্নত উপগ্রহ৷ জিএসএলভি এফ ১০ -র সাহায্যে যাকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে৷ করোনা ভাইরাস সংক্রমণের কারণে এই উপগ্রহের প্রক্ষেপণ পিছিয়ে গিয়েছিল৷

এর আগে এই বছর ২৮ ফেব্রুয়ারি ইসরো ১৮ ছোট উপগ্রহও লঞ্চ করেছিল৷ এতে দেশি-বিদেশি উপগ্রহ ছিল৷ এর আগে অন্তরীক্ষ বিভাগের রাজ্য মন্ত্রী জিতেন্দ্র সিং সদ্যই জানিয়েছেন আইওএস -৩ পুরো দেশকে প্রতিদিন ৪-৫ বার ইমেজিং করতে পারবে৷ এতে জলস্রোত, ফসল, বনাঞ্চলের পরিস্থিতির ওপর নজর রাখা যাবে৷ এটি বন্যা ও সাইক্লোনের খবরও দিতে পারবে৷

সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ি রকেটে প্রথমবার ৪ মিটার ব্যাস যুক্ত বিশেষ আকৃতিযুক্ত পেলোজ ফায়ারিং (হাইশিল্ড) থাকবে৷ এছাড়াও উপগ্রহে ৬ ব্যান্ডেক মাল্টিস্পেকট্রল দৃশ্য আর নিয়র ইনফ্রা রেডের ৪২ মিটার রেজোলিউশন পেলোড ইমেজিং সেন্সর থাকবে৷ এটা যেমন বিভিন্ন জিনিসের ওপর খেয়াল রাখবে ঠিক তেমনিই দেশের সুরক্ষায় রণনীতি তৈরিতেও ভূমিকা নেবে৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর