সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Google-এর নতুন চমক, শীঘ্রই আসছে Pixel 6, Pixel 6 PRO

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৪১৫ সময় দেখুন
Google-এর নতুন চমক, শীঘ্রই আসছে Pixel 6, Pixel 6 PRO


Google Pixel 6: Google ফোন মানেই ফ্ল্যাগশিপ, স্টক অ্যান্ড্রয়েড ভার্সন। সম্প্রতি আপডেটেড টেকনোলজিতে ভরপুর Pixel 6 ফোন লঞ্চ করতে চলেছে Google। যদিও সংস্থার পক্ষ থেকে এখনও এই বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। মঙ্গলবার সকালে Google তার পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন পিক্সেল ৬ সম্পর্কে নেটদুনিয়ায় জানিয়েছে। Xaomi, Vivo, Samsung-এর সঙ্গে লড়াইয়ের ময়দানে Google-এর এই দুই মডেলের ফোন কতটা টিকে থাকতে পারে সেদিকে নজর রয়েছে সকলের।

কোম্পানি এই নতুন ফোনের ব্যাপারে বিস্তারিত কিছু না বললেও এ বিষয়ে অনেককিছু জানা গিয়েছে। যেমন…

Google Pixel 6-

১. ৬.৪ ইঞ্চি ডিসপ্লে।

২. ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের দুটি রিয়ার ক্যামেরা।

৩. ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৪. ৮ জিবি ব়্যাম

৫. ১২৮ জিবি এবং ২৫৬ জিবির ইন্টারনাল স্টোরেজ।

৬. অ্যান্ড্রয়েড ১২ সফটওয়্যার।

৭. ৪৬১৪ mAh ব্যাটারি।

Google Pixel 6 PRO-

১. ৬.৭১ ইঞ্চি প্লাস্টিক ও এলইডি ডিসপ্লে।

২. লেটেস্ট অ্যান্ড্রয়েড ১২ সফটওয়্যার।

৩. ৩টি রিয়ার ক্যামেরা। যার মধ্যে থাকছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর।

৪. ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

৫. থাকছে ১২ জিবি ব়্যাম।

৬. ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবির স্টোরেজেরও অপশন রয়েছে।

৭. ৫০০০ mAh ব্যাটারি।

এ বিষয়ে Google-এর সিইও সুন্দর পিচাই (Sundar Pichai) বলেছেন যে তাঁরা দীর্ঘ প্রায় ৪ বছরেরও বেশি সময় ধরে এই মডেলগুলি নিয়ে কাজ করছেন। তিনি এও দাবি করেন, Google-এর দুনিয়ায় এই নতুন দুই মডেলের ফোন যুগান্তকারী হতে চলেছে।

পিচাই আরও জানান, এই দুই ফোনেই রয়েছে ৫জি সাপোর্ট। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয় হল এই যে, স্মার্টফোন দুটিতেই থাকছে অন্তত ৫ বছরের জন্য সফটওয়্যার আপডেট করার সুবিধা। তবে কোম্পানি এখনও অবধি এই দুই ফোনের দাম কত রাখতে চলেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর