বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Hair Care Tips|| চুলে রঙ তো করেছেন, এগুলো মানছেন তো? না হলে মুঠো মুঠো চুল হাতে উঠে আসবে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ সময় দেখুন
Hair Care Tips|| চুলে রঙ তো করেছেন, এগুলো মানছেন তো? না হলে মুঠো মুঠো চুল হাতে উঠে আসবে


#কলকাতা: চুলের কত রকমের স্টাইলই না হয়। আজ এক রকম, কাল আবার অন্যরকম। এক একটা স্টাইল এক এক সময় ট্রেন্ড করে। কিন্তু চুলে রঙের ক্রেজ অনন্য। স্টাইল আসে যায়, কিন্তু পছন্দসই রঙে চুল রাঙানোর প্রবণতা যুগ যুগ ধরে অমলিন। এটা শুধু ট্রেন্ড নয়, অনেকের কাছে প্রয়োজনীয়তাও। অল্প বয়সে চুলে পাক ধরলে রঙ করানো ছাড়া আর উপায় কী!

ভারতে চুল রঙ করার পণ্যের ব্যাপক চাহিদা। স্বাভাবিকভাবে বাজারও বিশাল। ২০২০ সালের একটি পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এ দেশে চুলের রঙের পণ্যের আনুমানিক বাজার মূল্য ৪৭৭ মিলিয়ন ডলার। ২০২৬ সালের মধ্যে এই বাজার আরও ১৭ শতাংশ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ দেশের মানুষ বিভিন্ন রকমের পণ্য নিয়ে একাধিক পরীক্ষা নিরীক্ষা করতে আগ্রহী। তাঁদের চাহিদা মেটাতে কোম্পানিগুলোও বিভিন্ন পণ্য বাজারে নিয়ে আসে।

আরও পড়ুনঃ ত্বকের সমস্যায় জর্জরিত? ম্যাজিকের মতো কাজ করে ‘এই’ ৬ সুপারফুড, রইল তালিকা

বাজার যেহেতু বাড়ছে তাই গ্রাহকদের সচেতনতাও জরুরি। চুলে রঙ করার আগে কী করা উচিত আর কী নয়, সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত। প্রথম এবং সর্বাগ্রে বোঝা গুরুত্বপূর্ণ, চুলের রঙে রাসায়নিকের ব্যবহার হয়। গত কয়েক বছরে এর পরিমাণ কমেছে বটে কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি।

বাজারে বিভিন্ন ধরনের অস্থায়ী রঙ, স্থায়ী রঙ, আধা-স্থায়ী রঙ, প্রি-লাইটেনার এবং অ্যামোনিয়া-মুক্ত স্থায়ী রঙ পাওয়া যায়। এই পণ্যগুলির প্রতিটির রঙের সময়কাল এবং এটি চুলকে কীভাবে প্রভাবিত করবে তা বোঝা গুরুত্বপূর্ণ। প্রতিটি রঙের আলাদা আলাদা যত্ন এবং চিকিৎসা পদ্ধতি রয়েছে। সব ধরনের রঙের ক্ষেত্রে, একটি ভাল শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক এবং লিভ-ইন কন্ডিশনার থাকা আবশ্যক। চুলের রঙের পর যাতে সেটা স্থায়ী হয় সেদিকটাও মাথায় রাখতে হয়।

আগের বলা হয়েছে চুলের রঙে রাসায়নিক থাকে। তাই কিছুটা ক্ষতি হয়। বিশেষত চুলের আর্দ্রতা নষ্ট হয়। কোঁকড়া চুল আলগা হয়ে যেতে পারে। তাই এই সময় প্যারাবেন মুক্ত শ্যাম্পু ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তাছাড়া প্রতি ৬ মাসে একবার অ্যামোনিয়া মুক্ত শ্যাম্পুও লাগানো উচিত। আর যে শ্যাম্পুই ব্যবহার করা হোক না কেন, তারপর লিভ ইন কন্ডিশনার ব্যবহার করতেই হবে!

Published by:Shubhagata Dey

First published:

Tags: Hair Care, Hair colour



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর