মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য

Haldia will show the way to Bengal with an investment of 5 thousand crores!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৯৮ সময় দেখুন


Last Updated:

বাংলাকে পথ দেখাবে হলদিয়া। এক ধাক্কায় কর্মসংস্থান ১২ হাজার থেকে বেড়ে দাঁড়াবে ৬.৪ লক্ষে। বড় বিনিয়োগ হলদিয়া পেট্রো কেমিক্যালসে। 

হলদিয়া পেট্রোকেমিক্যালসহলদিয়া পেট্রোকেমিক্যালস
হলদিয়া পেট্রোকেমিক্যালস

হলদিয়া: বাংলাকে পথ দেখাবে হলদিয়া। এক ধাক্কায় কর্মসংস্থান ১২ হাজার থেকে বেড়ে দাঁড়াবে ৬.৪ লক্ষে।

বড় বিনিয়োগ হলদিয়া পেট্রো কেমিক্যালসে। বাংলায় কর্মসংস্থানের নয়া দিশা দেখাল হলদিয়া পেট্রোকেমিক্যাল। আগামী বছরেই পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগে হলদিয়ায় শুরু হবে ফেনল এবং অ্যাসিটোন প্লান্ট। যা ভারতের বৃহত্তম ফিনল ও অ্যাসিটোনের প্লান্ট। সেখানে ব্যাপক পরিমাণে কর্মসংস্থান হবে বলে মনে করছে পেট্রোকেমিক্যালস।

এছাড়াও রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা বৃদ্ধি পাবে এই বিনিয়োগের ফলে। এমনকি বাড়বে বাংলার জিডিপি এমনই দাবি ওই শিল্প সংস্থার।বর্তমানে পশ্চিমবঙ্গের মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার ৯ কেজি। যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম।

আরও পড়ুন- যুবকের চোখ উপড়ে নেওয়া! পাল্টা জনতার মারে মৃত্যু ব্যক্তির, তুলকালাম দক্ষিণ দমদম

পলিমার ব্যবহার প্রায় পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২১ অর্থবর্ষে ১৮০ কোটি থেকে যা ২০২৪ অর্থবর্ষে ৮৫০ কোটি হয়েছে। এছাড়াও ডাউন স্ট্রিম ইউনিটের প্রবৃদ্ধি ৪২ থেকে বেড়ে ১৩৮৬ হয়েছে। এমন পরিস্থিতিতে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগে নয়া এই প্ল্যান্ট শিল্প ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছে পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ। সেখানে কর্মসংস্থান ১২ হাজার থেকে বেড়ে ৬.৪ লক্ষ হবে। ফলে কর্মসংস্থানে বাংলাকে নতুন পথ দেখাবে হলদিয়া।

এই বিষয়ে হলদিয়া পেট্রোকেমিক্যালসের সিইও নবনিত নারায়ণ জানিয়েছেন, “বাংলার একটি শক্তিশালী পলিমার ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে হলদিয়া পেট্রোকেমিক্যাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের বিনিয়োগ এবং সহায়তা ১০০০ এর বেশি ডাউন স্ট্রিম ইউনিটকে ক্ষমতায়িত করেছে। ৫ হাজার কোটি টাকার বিনিয়োগের মাধ্যমে, বাংলার শিল্প ভিত্তিকে শক্তিশালী করবে এবং অঞ্চল জুড়ে ডাউনস্ট্রিম শিল্পের জন্য নতুন সুযোগ উন্মোচিত হল। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে এবং মূল কাঁচামালে স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- ডাক বিভাগের বিশেষ উদ্যোগ! বাংলার বেলুড় মাঠের ছবি পৌঁছে যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে

পলিমার এবং রাসায়নিক শিল্পের জন্য বাংলাকে একটি প্রধান স্থানে পৌঁছে দেবে। ১২ হাজারের কর্মসংস্থান বেড়ে হবে ৬.৪ লক্ষে।প্রসঙ্গত বর্তমান সময়ে বাংলায় শিল্প সম্ভাবনা নিয়ে নানা মহলের নানা মত। সেই জায়গায় হলদিয়া পেট্রোকেমিক্যালস এর প্রস্তাবিত এই পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ হলদিয়া-সহ বাংলার শিল্প সম্ভাবনাকে একদিকে যেমন আরও উজ্জ্বল করবে অন্যদিকে কর্মসংস্থানের নতুন দিগন্তের উন্মেষ ঘটাবে।

সৈকত শী

Next Article

Train Fire: চলন্ত ট্রেনে আগুন! শৌচাগার থেকে উঠছে কালো ধোঁয়া, পুরুলিয়ায় ভয়ঙ্কর আতঙ্কে যাত্রীরা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর