বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন ‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের Kriti Sanon Offers Prayers At Tirumala Temple Ahead Of Cocktail 2 Release | Bollywood News ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু

Haryanvi Song 52 Gaj Ka Daman: নাচ-গানে ‘হরিয়ানভি দেশি ক্যুইন’ সপনা চৌধুরীকেও দিচ্ছে জোর টক্কর ! ১০০ কোটিরও বেশি ভিউ এল এই হিট জুটির গানের ভিডিও-য় | বিনোদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৭২ সময় দেখুন


Last Updated:

Haryanvi Song 52 Gaj Ka Daman: প্রাঞ্জল-রেণুকা জুটির বিখ্যাত হরিয়ানভি গান ‘৫২ গজ কা দামন পাহাড় মটক চলুঙ্গি’ এখনও শ্রোতাদের পছন্দের তালিকার উপরের দিকেই রয়েছে। ভক্তদের মুখে মুখে ফেরে এই গান।

News18News18
News18

নয়াদিল্লি: সপনা চৌধুরি ছাড়াও হরিয়ানভি সঙ্গীতের যেন প্রাণ হয়ে উঠেছে প্রাঞ্জল দাহিয়া এবং রেণুকা পনওয়ারের জুটি। আসলে তাঁদের গান ছাড়া যেন প্রত্যেকটা আনন্দ-অনুষ্ঠান উদযাপনই ফিকে হয়ে যায়! প্রাঞ্জল-রেণুকা জুটির বিখ্যাত হরিয়ানভি গান ‘৫২ গজ কা দামন পাহাড় মটক চলুঙ্গি’ এখনও শ্রোতাদের পছন্দের তালিকার উপরের দিকেই রয়েছে। ভক্তদের মুখে মুখে ফেরে এই গান। শুধু কি তা-ই! এমনকী, একাধিক রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এই গানটি।

এমনিতে যখনই হরিয়ানভি গানের বিষয়ে আলোচনা হয়, তখন প্রথমেই যে নামটা মনে আসে, সেটা হল বিখ্যাত গায়িকা সপনা চৌধুরির নাম। আসলে ‘হরিয়ানভি দেশি ক্যুইন’ হিসেবেই প্রসিদ্ধ সপনা। আর তাঁর গলায় হরিয়ানভি গান যেন আলাদাই মাত্রা পায়! আর সবথেকে বড় কথা হল, হরিয়ানার দেশি মাটির এক ঝলকের যেন আভাস মেলে তাঁর গানে। ফলে রিলিজ হতে না হতেই সপনার গান যেন উন্মাদনা তৈরি করে। বলাই বাহুল্য যে, সুপারহিট হয় তাঁর গান। কিন্তু সপনা ছাড়াও আরও ২ জন হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রিতে রীতিমতো দাপিয়ে রাজত্ব করছেন। আর তাঁরা হলেন প্রাঞ্জল দাহিয়া এবং রেণুকা পনওয়ার। তাঁদের গানও একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে।

১০০ কোটিরও বেশি ভিউ:

সপনা চৌধুরীর গান যেমন সুপারহিট হয়। ঠিক সেভাবেই রেণুকা এবং প্রাঞ্জল জুটিও একসঙ্গে মিলে একাধিক হিট গান উপহার হিসেবে দিয়েছেন ভক্তদের। আর সবথেকে বড় কথা হল, তাঁদের হিট হরিয়ানভি গান ‘৫২ গজ কা দামন পাহাড় মটক চলুঙ্গি’ সপনার গানকেও জোর টক্কর দিচ্ছে। এটাই হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রির প্রথম গান, যেটির ভিডিও-য় ইতিমধ্যেই ১ বিলিয়ন ভিউ এসেছে। যার অর্থ হল, এই গানটির ভিউ ১০০ কোটি পার করে গিয়েছে।

এক বিলিয়ন ভিউ আসা হরিয়ানভি গানে দেখা গিয়েছে প্রাঞ্জল দাহিয়া এবং আমন জাজিকে। কিন্তু এই গানটি শোনা গিয়েছে রেণুকা পনওয়ারের সুরেলা গলায়। ওই ভিডিওটিতে প্রাঞ্জল দাহিয়ার দেশি লুক এবং দুর্দান্ত নৃত্যভঙ্গি অচিরেই ভক্তদের মন জয় করে নিয়েছে। আসলে সুন্দরী অভিনেত্রী প্রাঞ্জল দাহিয়াকে একেবারে ঐতিহ্যবাহী হরিয়ানভি পোশাক এবং সাজসজ্জায় দেখা গিয়েছে। এর পাশাপাশি ওই ভিডিও-য় দেখা গিয়েছে গায়িকা রেণুকা পনওয়ারকে। তাঁর পরনেও হরিয়ানভি সাজপোশাক। নাচ করতে করতে গানটি গাইছেন তিনি। ফলে সব মিলিয়ে এই গানের ভিডিওটি ভক্তদের মনে রীতিমতো ঝড় তুলে দিয়েছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/

নাচ-গানে ‘হরিয়ানভি দেশি ক্যুইন’ সপনা চৌধুরীকেও দিচ্ছে জোর টক্কর ! ১০০ কোটিরও বেশি ভিউ এল এই হিট জুটির গানের ভিডিও-য়



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom