বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

Hooghly News: হাওড়ার জঞ্জাল নিতে প্রস্তুত বৈদ্যবাটি পুরসভা! ২৫০ মেট্রিক টন আবর্জনা আসছে হুগলিতে baidyabati municipality ready to take howrah 250 metric tons of garbage

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


Last Updated:

Hooghly News: সুরাহা পাবে হাওড়া জেলার মানুষ, অন্য দিকে শুধুমাত্র ডাম্পিং গ্রাউন্ডে পড়ে না থেকে সেই বর্জ্য পদার্থকে রিসাইক্লিংয়ের মাধ্যমে কাজে লাগানো হবে। এমনটাই জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে।

X

বৈদ্যবাটি

বৈদ্যবাটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট গ্রাউন্ড

হুগলি: বৈদ্যবাটি পুরসভার ৫২ একর জায়গা জুরে রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট। সেখানে প্রতদিন ৫০০-৬০০ টন বর্জ্য লিগাসি ওয়েস্ট ম্যানেজমেন্টে লাগে। হাওড়ার বর্জ্য নিতে কোনো অসুবিধা হবে না বলেই মনে করছে বৈদ্যবাটি পুর কর্তৃপক্ষ। হাওড়ার বেলগাছিয়া ভাগাড় নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জটিলতা তৈরি হয়েছে। একদিকে ভাগাড়ের সমস্যা, অন্যদিকে পানীয় জলের সমস্যা, স্থানীয় বাসিন্দাদের বাড়িতে ফাটল। সব মিলিয়ে জেরবার এলাকাবাসী। এর মধ্যে পুর মন্ত্রী সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। এবার বিকল্প ব্যবস্থা করা হচ্ছে সেই জঞ্জাল সরানোর জন্য। বেলগাছিয়ার ভাগাড়ের পরিবর্তে আবর্জনা ফেলা হবে হুগলির বৈদ্যবাটিতে। সেখানে প্রায় আড়াইশো মেট্রিক টন আবর্জনাকে স্থানান্তরিত করা হবে বলে জানা গেছে।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এই প্রসঙ্গে বলার পরই প্রস্তুতি নিতে শুরু করেছেন বৈদ্যবাটি পৌরসভা। হুগলির বৈদ্যবাটিতে রয়েছে হুগলি জেলার আঞ্চলিক ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যেখানে শহরের সাতটি পৌরসভার কঠিন বর্জ্য পদার্থ থেকে রিসাইক্লিংয়ের মাধ্যমে বিভিন্ন সার এবং অন্যান্য ব্যবহারযোগ্য জিনিস তৈরি করা হয়। পার্শ্ববর্তী জেলা শহর হাওড়ার সমস্যায় এবার পাশে এসে দাঁড়াচ্ছে হুগলির বৈদ্যবাটি। যার ফলে একদিকে সুরাহা পাবে হাওড়া জেলার মানুষ, অন্য দিকে শুধুমাত্র ডাম্পিং গ্রাউন্ডে পড়ে না থেকে সেই বর্জ্য পদার্থকে রিসাইক্লিংয়ের মাধ্যমে কাজে লাগানো হবে। এমনটাই জানানো হয়েছে পুরসভার পক্ষ থেকে।

বৈদ্যবাটি পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণেন্দু কুণ্ডু জানান, পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘোষণার পর থেকেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে বৈদ্যবাটি পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমে। কঠিন বর্জ্য পদার্থ যা এখানে আনা হবে সেই জায়গাও প্রস্তুত করা হয়েছে। প্রায় ৫২ একর জায়গা নিয়ে তৈরি হয়েছে বৈদ্যবাটির এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট। যে পরিকাঠামো এখানে রয়েছে তা দিয়ে অনেক বেশি পরিমান আবর্জনা রিসাইকেল করা যায়। সাতটি পুরসভার আবর্জনা বৈদ্যবাটি প্ল্যান্টে জমা হয়। তাই হাওড়ার আবর্জনা এলেও অসুবিধা হবে না। হাওড়া সমস্যায় পড়েছে। তাই পরশি জেলাকে সাহায্য করতে প্রস্তুত হুগলির বৈদ্যাবাটি।

রাহী হালদার

Next Article

ভাড়া নিয়ে বন্ধ ঘরে চলছে…এই সব ‘কাণ্ড’! ফরাক্কাতে পুলিশ আসতেই যা জানা গেল, তাজ্জব সবাই!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর