মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Hooghly News: একটি ফুটবল ম্যাচে ২৯ গোল! বাংলার বুকে ঘটে গেল অবাক কাণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ সময় দেখুন



Last Updated:

Hooghly News: হুগলি: ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’। ধন্যি মেয়ে সিনেমার এই গানটি যেন বাস্তবে রূপ নিয়েছিল বুধবার চুঁচুড়া ফুটবল গ্রাউন্ডে। এমএলএ কাপের খেলায় এত টানটান উত্তেজনা এর আগে চাক্ষুষ দর্শন করেনি কোন দর্শকই।

প্রতীকী চিত্র 

হুগলি: ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল’। ধন্যি মেয়ে সিনেমার এই গানটি যেন বাস্তবে রূপ নিয়েছিল বুধবার চুঁচুড়া ফুটবল গ্রাউন্ডে। এমএলএ কাপের খেলায় এত টানটান উত্তেজনা এর আগে চাক্ষুষ দর্শন করেনি কোন দর্শকই। ঠিক যেন সিনেমার মতন টানটান উত্তেজনা ছিল খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত। বলা চলে ওই খেলায় গলের সংখ্যা ২৯ । এমনই খেলায় দেখতে মেতে উঠেছিল চুঁচুড়ার মানুষজন।

এমএলএ কাপের প্রথম দিনে খেলা ছিল চুঁচুড়া পেয়ারা বাগান বনাম উত্তরপাড়ার নেতাজি ব্রিগেডের। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে। তারপরে টাইব্রেকার। তাতেও ফয়সালা না হওয়ায় সাডেন ডেথ। শেষমেশ মোট গোল হয়েছে ২৯টি! চুঁচুড়ার পেয়ারাবাগান কোচিং সেন্টারকে ১৫-১৪ ব্যবধানে হারায় উত্তরপাড়ার নেতাজি ব্রিগেড। স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া ময়দানে এমএলএ কাপ ফুটবলে বুধবার টাইব্রেকার পর্ব টানটান উত্তেজনায় উপভোগ করলেন খেলোয়াড় থেকে দর্শক।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে গিয়েছিল পেয়ারাবাগান। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় উত্তরপাড়া ব্রিগেড। টাইব্রেকারে প্রথম ৫টি করে শটে দু’দলই ৩টি করে গোল করে। সাডেন ডেথে দু’দলেরই একের পর এক শট বিপক্ষের জালে জড়াতে থাকে। পেয়ারাবাগানের ১২ নম্বর গোলের বাইরে যেতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতাজি ব্রিগেডের ফুটবলাররা।

আরও পড়ুনঃ IND vs AUS: শুভমান গিল কেন বাদ পড়লেন বক্সিং ডে টেস্ট থেকে? অবশেষে জানা গেল কারণ!

হুগলি জেলা ক্রীড়া সংস্থার এক আধিকারিক জানান,”অনেক উত্তেজনাপূর্ণ সাডেন ডেথ দেখেছি। তবে এত গোল দেখিনি।” সব মিলিয়ে বুধবার এমএলএ কাপের এই ফুটবল ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে সমস্ত দর্শকদের কাছে।

রাহী হালদার



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর