মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Hooghly News: ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম জন্মতিথিতে জমজমাট জন্মভিটে কামারপুকুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১১৯ সময় দেখুন


Last Updated:

ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ১৯০ তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে।

X

১৯০

১৯০ তম জন্মতির প্রভাত ফেরী

হুগলি: ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ১৯০ তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ভিড় কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে। কামারপুকুরে শনিবার ভোর থেকেই শুরু হয়েছে একাধিক সংস্কৃতিক ও বৈদিক অনুষ্ঠান। অনুষ্ঠানের সূত্রপাত হয় ভোট চারটে ত্রিশ মিনিটে মঙ্গল আরতি মাধ্যমে। গোটা দিন ব্যাপী চলবে সেখানে পূজা অর্চনা। ভক্তদের ভিড়ে কামারপুকুর রামকৃষ্ণমিশন ও মঠে দিনভর থাকবে ভক্ত সমাগম।

আরও পড়ুন: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা নেই

সকালে নানা বাদ্যযন্ত্র সহকারে প্রভাতফেরি গোটা কামারপুকুর প্রদক্ষিণ করে। সেখানে সাধু, সন্যাসী সহ আশেপাশের সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। পুজার্চনা, চণ্ডীপাঠ, হোম, রামকৃষ্ণদেবের কথামৃত পাঠ সহ দিনভর নানা কর্মসূচি চলবে। দূরদূরান্তের অগনিত ভক্তরা এদিন কামারপুকুরে শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান এসেছেন। সকাল ১০.৩০ টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আগামী ১৫ দিন ব্যাপী মেলা চলবে। উৎসব উপলক্ষে কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে।

আরও পড়ুন: এবার দোল পূর্ণিমায় নবদ্বীপে আসছেন! জেনে নিন প্রশাসনিক বিভিন্ন ব্যবস্থাপনা

এই বিষয়ে কামারপুকুর মিশনের মহারাজ, লোকোত্তরানন্দ মহারাজ বলেন, একদম ভোরে মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি পালন। দিনভর চলবে বিভিন্ন অনুষ্ঠান। তার মধ্যে রয়েছে যেমন বেদপাঠ , গীতা পাঠ দুপুরে হবে প্রসাদ বিতরণ। আজ কামারপুকুর মাঠে শুধুমাত্র সেখানকার মানুষরা নয় দূর দূরান্ত থেকে বহু মানুষরা এসেছেন এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে। কারণ বর্তমান সময়ে যেভাবে হিংসা হানাহানি বেড়ে চলেছে তার থেকে শান্তি পাওয়ার উপায় একটাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বাণী অনুসরণ করা। মানুষজন আরো বেশি করে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসছেন ঠাকুরপুকুর রামকৃষ্ণ দেব কে অনুসরণ করার জন্য।

রাহী হালদার

Next Article

Dol Yatra In Nabadwip: এবার দোল পূর্ণিমায় নবদ্বীপে আসছেন! জেনে নিন প্রশাসনিক বিভিন্ন ব্যবস্থাপনা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর