জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
কাজে প্রতিবন্ধকতা আসবে, আত্মনিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে এবং সাহসের সঙ্গে প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে হবে।
বৃষ : এপ্রিল ২০ থেকে মে ২০।
খরচের দিকে বাড়তি মনোযোগ দিতে হবে এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা না করাই ভাল হবে এখন।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
শক্তি এবং উদ্যমের অভাব হবে না, যা কাজে প্রভূত গতি এবং জীবনে অপরিমেয় সাফল্য আনতে সাহায্য করবে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
আর্থিক দিক থেকে কিছু অপ্রত্যাশিত সুবিধা মিলতে পারে, তবে ব্যয় নিয়ন্ত্রণ করা প্রয়োজন, না হলে ভবিষ্যতে সমস্যা হবে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
নিজের আদর্শের প্রতি সৎ থাকা বাঞ্ছনীয় এবং সেগুলি অনুসরণ করার জন্য দৃঢ় পদক্ষেপ নিলেই সাফল্য মিলবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
যোগাযোগের দক্ষতা এই দিন শক্তিশালী হবে, যা যে কোনও ক্ষেত্রে অনুভূতিগুলিকে ভাল ভাবে প্রকাশ করতে সক্ষম করে তুলবে।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
দলের সার সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করা উচিত, কারণ সম্মিলিত প্রচেষ্টাই এখন কেবল ফলদায়ক হতে চলেছে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
অন্তর্দৃষ্টিকে বিশ্বাস হারালে চলবে না কোনও মতেই; এটিই এখন একমাত্র সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
আর্থিক বিষয়ে পরিকল্পনা করার সময় এসেছে যাতে ভবিষ্যতের বিষয়ে উদ্বেগ এড়ানো যায় সহজেই।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে অবশেষে, কঠোর পরিশ্রম এবং উদ্যম এই দিন ফল লাভে প্রতিফলিত হবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
জ্ঞান সঠিক পথে পরিচালিত করবে, আর্থিক বিষয়ে সতর্কতা কাম্য, কোনও বড় বিনিয়োগ বা ব্যয় করার আগে সুবিবেচনা প্রয়োজন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
দিনটি নতুন সম্ভাবনা নিয়ে আসছে, তার সদ্ব্যবহার করতে হবে এবং জীবনে পরিবর্তন আনতে প্রস্তুত থাকতে হবে।
Kolkata,West Bengal
December 05, 2024 12:20 AM IST