মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
Bigg Boss 20’s ScoutOP Hints At Feelings For ‘Sister’ Love Gill: ‘Usse Pehle Friend Hota Hai Naa…’ | Television News Head coach Zinedine Zidane celebrates first home win as France crush Belgium 4-1 at Nations League | Football News কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের নৈশভোজ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ হামলাকারী রাবি ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করল প্রভোস্ট ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২ দাসত্ব বরণ নয় বরং প্রযুক্তির উপর করতে হবে রাজত্ব চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

how to make gota sheddho on sheetal shashthi– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ মে, ২০২১
  • ৫২০ সময় দেখুন
how to make gota sheddho on sheetal shashthi– News18 Bangla


শীতল ষষ্ঠী মানেই গোটা সেদ্ধ, শিখে নিন রেসিপি

photo: YouTube

সরস্বতী পুজোর পরই শীতল ষষ্ঠী৷ এই দিন ৬ রকমের সব্জি ৬টা করে গোটা একসঙ্গে সেদ্ধ করে খাওয়ার নিয়ম৷ নামেই শীতল ষষ্ঠী, সরস্বতী পুজোর দিন রান্না করে পরদিন ঠান্ডা খেতে হয় গোটা সেদ্ধ৷ কারণ এদিন অরন্ধন৷ আবার এই গোটা সেদ্ধ পুষ্টিকরও৷ তাই এর বৈজ্ঞানিক ভিত্তিও রয়েছে৷ যেহেতু এই সময় পক্স, ইনফেকশন, ইনফ্লুয়েঞ্জার মতো রোগ হয়, তাই শরীর ঠান্ডা রাখতেও গোটা সেদ্ধ খাওয়া হয়৷

কী কী লাগবে

ছোট আলু-৬টা(খোসা সমেত)
কড়াই শুটি-৬টা (খোসা সমেত)
সিম-৬টা(খোসা সমেত)
ছোট বেগুন-৬টা
কচি পালং শাক-৬ আঁটি
রাঙা আলু-৬টা(খোসা সমেত)
কাঁচা মুগ ডাল-আধ কাপ
আদা কোরা-১ চা চামচ
হলুদ-১ চা চামচ
নুন
চিনি
সর্ষের তেল

কীভাবে বানাবেন

ডাল ও সব সব্জি ভাল করে ধুয়ে নিন৷ প্রেশার কুকার বা তলা মোটা কোনও পাত্রে ডাল পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করুন৷ আধ সেদ্ধ হলে সব সব্জি, হলুদ গুঁড়ো, নুন ও চিনি দিন৷ এর মধ্যে আদা কোরা দিন৷ মাঝারি আঁচে ২০-৩০ মিনিট সেদ্ধ করুন৷ ডাল ও সব্জি ভালভাবে মিশবে কিন্তু ঘেঁটে যাবে না৷ সব গোটা থাকবে৷ আঁচ বন্ধ করে ২ টেবল চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন৷ অনেকে খাওয়ার সময় কাঁচা তেল দিয়ে খায়৷

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর