বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২০৫ বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন যুদ্ধবিরতি কার্যকরে সম্মত লেবানন-ইসরায়েল ‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের

Howrah News: বাড়িতে অ্যাকোরিয়াম আছে? এই হাটে ১ টাকায় মিলবে রঙিন মাছ! ঠিকানা জেনে রাখুন | Howrah-color-fish-market-offers-ornamental-fish-even-just-one-rupee | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৫৬ সময় দেখুন


Last Updated:

হাওড়ায় রঙিন মাছের হাট। জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজির হচ্ছেন ক্রেতারা। মেরিনা কার্প, ক্যাট ফিস,প্যারোট ফিস, গোল্ড ফিস কি নেই সেখানে?

+

হাওড়ায়

হাওড়ায় রঙিন মাছের হাট।

হাওড়া , রাকেশ মাইতি : হাওড়ায় রঙিন মাছের হাট! রঙিন মাছ পোষা একটি জনপ্রিয় শখ। যা অনেকের কাছেই খুব প্রিয়। এই মাছগুলি দেখতে সুন্দর এবং এদের অ্যাকোরিয়ামে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। ফলে রঙিন মাছের চাহিদা দারুন। এবার এই রঙিন মাছ কেনা ও বেচার তাগিদে হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাওড়ার এই স্থানে হাজির হচ্ছে মানুষ।

১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন সরস্বতী ব্রিজের কাছেই সপ্তাহে দু’দিন রবিবার এবং শুক্রবার বসছে এই রঙিন মাছের হাট। এই বাজারের যে দিকেই চোখ যাবে, শুধুই ঝাঁকে ঝাঁকে বিভিন্ন রকমের রঙিন মাছের পসরা চোখে পড়বে। বহু বাড়িতে, দোকান বা শোরুমে কাঁচের অ্যাকোরিয়াম সজ্জিত থাকতে দেখা যায়। রঙিন মাছ পোষার ইচ্ছা থাকলে  ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন  সরস্বতী ব্রিজের কাছে এই হাটে আসতেই হবে।

গাপ্পি, মলি, কার্প, হর্ন সহ বিভিন্ন মাছ পাওয়া যায়। তেমনি মেরিনা কার্প, ক্যাট ফিস,প্যারোট ফিস, গোল্ড ফিস, অ্যাঞ্জেলের মত বিভিন্ন ধরনের ও বিভিন্ন দামের রঙিন মাছ মিলছে এখানে। কেবল রঙিন মাছই নয়, অ্যাকোরিয়াম সাজানোর জিনিস এবং মাছেদের খাবার সহ যাবতীয় সামগ্রী পাওয়া যাচ্ছে এই বাজারে। এখান থেকে বিভিন্ন ধরনের দেশি-বিদেশী, ছোট-বড় নানা সাইজের মাছ দেশের বিভিন্ন শহরে, এমনকি দেশের বাইরেও পৌঁছে যাচ্ছে।

এই সমস্ত রঙিন মাছ জেলার বিভিন্ন প্রান্তের গ্রামাঞ্চলের পুকুরে চাষ করেন চাষিরা। এই হাটের উদ্যোক্তা গৌতম দত্ত জানান, হাটে যেদিন ব্যবসায়ীরা বসবেন সেদিন ১০০ টাকা দিয়ে ব্যবসা করেন। দিন হিসাবে এই টাকা ছাড়া আর কিছু দিতে হয় না। রঙিন মাছের ব্যবসা বৃদ্ধি করার জন্যই তাঁদের এই উদ্যোগ ৩৬১ টি স্টল আছে। তার মধ্যে বর্তমানে ১৫০ টি স্টল বুকিং হয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তাদের মধ্যেই অনেকে রঙিন মাছ বিক্রি শুরু করেছেন এখানে। মাত্র দু মাসে দারুণ জনপ্রিয়তা পেয়েছে এই রঙিন মাছের বেঙ্গল হাট। রঙিন মাছের এই ব্যবসা প্রসঙ্গে স্থানীয় ব্যবসায়ীরা জানান, নতুন তৈরি এই হাটে মানুষের ভালই সাড়া মিলছে। এখানে ১ টাকা থেকে শুরু করে দামি মাছ মিলছে। মানুষেরও কেনার ঝোঁক বিশেষভাবে দেখা যাচ্ছে। হাওড়ার এই রঙিন মাছের হাট শহর এবং শহরতলির মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠবে বলে আশাবাদী সকলেই।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom