বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

Huge python rescued from a tree in Bankura, বিরাট অজগর সাপ উদ্ধার খাতরায় | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ সময় দেখুন


Last Updated:

Python Snake- অজগরের আতঙ্কে তোলপাড় খাতড়ার মুড়াগ্রাম। বাঁকুড়ার খাতড়া থানার মুড়াগ্রাম গ্রামে মঙ্গলবার রাতে দেখা মিলল এক বিরাট ইন্ডিয়ান রক পাইথনের যাকে বলা হয় ময়াল সাপ।

+

রক

রক পাইথন ( প্রতিকী ছবি)

খাতড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: অজগরের আতঙ্কে তোলপাড় খাতড়ার মুড়াগ্রাম। বাঁকুড়ার খাতড়া থানার মুড়াগ্রাম গ্রামে মঙ্গলবার রাতে দেখা মিলল এক বিরাট ইন্ডিয়ান রক পাইথনের যাকে বলা হয় ময়াল সাপ। এই সাপ পৃথিবীর অন্যতম বৃহত্তম আদিম সাপ। এদের বিষ থাকে না। এরা শিকারকে জোরে পেঁচিয়ে তার দম বন্ধ করে সাধারণত মাথার দিক থেকে আস্ত গিলে খাওয়া শুরু করে।

শিকার হজম করতে তাদের কয়েকদিন সময় লাগে। এরা মৃত প্রাণী খায় না। এদিন রাতে হঠাৎ খাতড়া থেকে আড়কামা যাতায়াতের রাস্তায় মুড়াগ্রাম ঢোকার মুখে সাপটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে সেটি প্রায় ৩০ ফুট উঁচু একটি গাছে উঠে যায়। ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আশপাশের গ্রাম থেকেও ভিড় জমে যায় সাপটিকে এক নজর দেখার জন্য। সাপটি উদ্ধারের জন্য খবর পেয়ে খাতড়া বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে সাপটি গাছে উঠে থাকার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হয় তাঁদের। চারপাশে ভিড় ও কোলাহলের মধ্যেই শেষ পর্যন্ত গাছ কেটে সাপটিকে নামিয়ে আনেন স্থানীয় বাসিন্দা সহ বনকর্মীরা। পরে সাপটি সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর