মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

IIM Calcutta Ranks 41st Globally climbs 15 places in FT MIM Rankings 2025 And 3rd In IIMS, বিশ্বে ৪১ নম্বরে আর আইআইএমএস-এর নিরিখে তৃতীয়, গৌরবের তাজ আইআইএম ক্যালকাটার মাথায় | শিক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ সময় দেখুন


Last Updated:

IIM Calcutta Ranks 41st Globally: সম্প্রতি প্রকাশিত ফিনান্সিয়াল টাইমস মাস্টার ইন ম্যানেজমেন্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ দেশবাসীর জন্য এক গর্বের খবর সামনে এসেছে। আইআইএম ক্যালকাটা এই র‍্যাঙ্কিংয়ে বিশ্বব্যাপী ৪১তম স্থান অর্জন করেছে।

News18News18
News18

কলকাতা: উচ্চ শিক্ষার মানে ভারত এখন আর পিছিয়ে নেই। বিশ্বের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানগুলির সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। কিন্তু শিক্ষার্থীদের বড় অসুবিধা একটাই—নিজেদের লক্ষ্য পূরণের জন্য সাযুজ্যপূর্ণ সেরা প্রতিষ্ঠান বেছে নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভোগে। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আন্তর্জাতিক র‍্যাঙ্কিং। যা পড়ুয়াদের দিক নির্ধারণ করতে সহায়তা করে।

সম্প্রতি প্রকাশিত ফিনান্সিয়াল টাইমস মাস্টার ইন ম্যানেজমেন্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ দেশবাসীর জন্য এক গর্বের খবর সামনে এসেছে। আইআইএম ক্যালকাটা এই র‍্যাঙ্কিংয়ে বিশ্বব্যাপী ৪১তম স্থান অর্জন করেছে, যা বিগত বছরের তুলনায় ১৫ ধাপ এগিয়ে। ২০২৪ সালে যেখানে এই প্রতিষ্ঠান ছিল ৫৬তম স্থানে, ২০২৫ সালে তা লাফিয়ে উঠে এসেছে ৪১-এ। দেশের আইআইএম গুলির মধ্যে এটি তৃতীয় স্থানে রয়েছে।

এই অসাধারণ অগ্রগতির মূল কারণ হল আইআইএম ক্যালকাটার উচ্চমানের শিক্ষা, দিকনির্দেশনামূলক পাঠ্যক্রম এবং এর দুই বছরের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মাস্টার্স প্রোগ্রামের প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্য। শিক্ষার মান, কর্মসংস্থান, এবং গ্লোবাল সংযোগ—সব মিলিয়ে এই সাফল্য যে একেবারেই প্রাপ্য, তা বলাই বাহুল্য।

র‍্যাঙ্কিংয়ের বিভিন্ন মানদণ্ডে আইআইএম ক্যালকাটার পারফরম্যান্সও উল্লেখযোগ্য। যেমন—অ্যালামনি নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক বোর্ড—এই দুই ক্ষেত্রে ভারতীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আইআইএম ক্যালকাটা। কেরিয়ার পরিষেবা, লক্ষ্য অর্জন, উচ্চ বেতন, আন্তর্জাতিক অভিজ্ঞতা, এবং সামগ্রিক সন্তুষ্টি—এই গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলিতে রয়েছে তৃতীয় স্থানে।

এই প্রসঙ্গে আইআইএম ক্যালকাটার পরিচালক অধ্যাপক অলোক কুমার রাই বলেন, “২০২৫ সালের FT MIM র‍্যাঙ্কিং হল বিশ্বব্যাপী ব্যবস্থাপনা শিক্ষায় আইআইএম ক্যালকাটার নেতৃত্বের অবস্থানের প্রমাণ। আমাদের পাঠ্যক্রমের আন্তর্জাতিকীকরণ এবং বিশ্বমানের অনুষদের সঙ্গে সহযোগিতা—সব মিলিয়ে আমরা ভবিষ্যতের জন্য দায়িত্বশীল নেতা তৈরি করতে সক্ষম হয়েছি। এই র‌্যাঙ্কিং আমাদের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বি-স্কুলগুলির সঙ্গে আরও শক্তিশালী সংযোগ গড়ে তুলতে সাহায্য করবে।”

কেন গুরুত্বপূর্ণ এই র‍্যাঙ্কিং? এফটি এমআইএম র‍্যাঙ্কিং শুধুই একটি তালিকা নয়, এটি বিশ্বব্যাপী ডেটা-চালিত মানদণ্ড নির্ধারণ করে। যা ভবিষ্যতের শিক্ষার্থী, নিয়োগকারী সংস্থা এবং বিনিয়োগকারীদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলে। স্নাতকদের বেতন বৃদ্ধি, কেরিয়ারে অগ্রগতি, গবেষণা, ও আন্তর্জাতিক বৈচিত্র্য—এই সবকিছুর উপর ভিত্তি করেই তৈরি হয় এই র‍্যাঙ্কিং।

এর ফলে শিক্ষার্থীরা যেমন সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করতে পারেন, তেমনই প্রতিষ্ঠানগুলিও নিজেদের প্রোগ্রাম ও কৌশলে গুণগত পরিবর্তন আনতে পারে। সার্বিকভাবে, আইআইএম ক্যালকাটার এই উত্থান কেবলমাত্র একটি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া নয়—এটি ভারতের উচ্চ শিক্ষার গর্ব, এবং বিশ্ব মঞ্চে দেশের ব্যবসায় প্রশাসন শিক্ষার দৃঢ় অবস্থানের প্রতীক।

বাংলা খবর/ খবর/শিক্ষা/

FTMIM Rankings 2025: বিশ্বে ৪১ নম্বরে আর আইআইএমএস-এর নিরিখে তৃতীয়, গৌরবের তাজ আইআইএম ক্যালকাটার মাথায়



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর