মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

IMD Bengal Weather Update: বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের একাধিক জায়গায়, এক নজরে আপডেট!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১১৬ সময় দেখুন


Last Updated:

IMD Bengal Weather Update: বৃষ্টির যেন বিরাম নেই। ভারী বৃষ্টি না হলেও চলছে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। সকাল থেকে মেঘ সরিয়ে হালকা রোদের দেখা মিললেও যে কোনও মুহূর্তে নামতে পারে বৃষ্টি। পুরুলিয়াতেও চলছে এক টানা বৃষ্টি , কিন্তু দিনের বেলায় ভ্যাপসা গরম থেকেই যাচ্ছে।

পুরুলিয়ার আবহাওয়াপুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়ার আবহাওয়া

পুরুলিয়া: বৃষ্টির যেন বিরাম নেই। ভারী বৃষ্টি না হলেও চলছে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি। সকাল থেকে মেঘ সরিয়ে হালকা রোদের দেখা মিললেও যে কোনও মুহূর্তে নামতে পারে বৃষ্টি। পুরুলিয়াতেও চলছে এক টানা বৃষ্টি , কিন্তু দিনের বেলায় ভ্যাপসা গরম থেকেই যাচ্ছে। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। তবে আপাতত তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাগুলিতে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কতাও জারি করা হয়েছে ভারী বৃষ্টির। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়াও কলকাতা সহ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে বৃষ্টির ব্যাপকতা কমতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গেও চলছে টানা বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সপ্তাহ শেষের দিকে বাড়তে পারে বৃষ্টির দাপট। অতি ভারী বৃষ্টির আগাম সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরের জেলাগুলিতে গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টির আবহাওয়া বজায় থাকবে।

নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা জেলায় , জেলায় চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টির সিলসিলা বজায় থাকবে তবে কোনও রকম সতর্কতা থাকছে না মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নতুন করে কোনও সতর্কবার্তা নেই।

শর্মিষ্ঠা ব্যানার্জি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর