মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

IMD Weather Alert: আচমকা কালো মেঘে ঢাকছে আকাশ! চরম গরমে কিছুক্ষণেই ধেয়ে আসবে তুমুল বৃষ্টি? হলুদ সতর্কতা জারি IMD Weather Alert Rain has started in Digha yellow warning of thunderstorms throughout the week

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১২২ সময় দেখুন


Last Updated:

IMD Weather Alert: ১১ জুন বুধবার সকালে বৃষ্টিতে ভিজল দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা। সকাল থেকেই মেঘলা আকাশ। সপ্তাহ জুড়েই দিঘা-সহ জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা।

দিঘায় বৃষ্টি দিঘায় বৃষ্টি 
দিঘায় বৃষ্টি 

দিঘা: ১১ জন বুধবার থেকেই আবহাওয়া বদলের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। আর কার্যত ১১ জুন সকালবেলা থেকেই সেই পূর্বাভাস মিলে গেল। রাজ্যের উপকূলের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকেই মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সর্তকতা দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় ২০ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু থমকে দাঁড়িয়েছে উত্তরবঙ্গে। ধীরে ধীরে তার প্রভাবও কমেছে। শেষ কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বেড়েছে অনেকটাই। উষ্ণ আর্দ্র আবহাওয়ায় অস্বস্তি বেড়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আপাতত সেই অস্বস্তির হাত থেকে রেহাই পাবে দক্ষিণবঙ্গবাসী। আজ বুধবার থেকেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে। সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রাজ্যের উপকূলবর্তী জেলা ও সংলগ্ন জেলাগুলিতে। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় বুধবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সব জেলায়।

কলকাতা-সহ জেলায় জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি। ভিজতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর-সহ গোটা দক্ষিণবঙ্গই। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত। বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে। জেলাগুলিতে থেকে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি থাকবে। ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো  বইবে উপকূলের জেলাগুলিতে।

১১ জুন বুধবার সকালে বৃষ্টিতে ভিজল দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা। সকাল থেকেই মেঘলা আকাশ। সপ্তাহ জুড়েই দিঘা-সহ জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা। বৃষ্টির কারণে স্বস্তিদায়ক আবহাওয়া জেলা জুড়ে। দিঘা-সহ জেলায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ। দিঘা-সহ জেলা জুড়ে দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে। শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি-সহ বজ্রপাতের হলুদ সর্তকতা।

সৈকত শী 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর