মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

inbook-x1-inbook-x1-pro-laptops-to-launch-in-india-on-december-8 | ওজনে হালকা, ফিচারে ভারি! লঞ্চের আগে জেনে নিন Infinix Inbook X1, Inbook X1 Pro ল্যাপটপ এক ঝলকে – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৮৪ সময় দেখুন
inbook-x1-inbook-x1-pro-laptops-to-launch-in-india-on-december-8 | ওজনে হালকা, ফিচারে ভারি! লঞ্চের আগে জেনে নিন Infinix Inbook X1, Inbook X1 Pro ল্যাপটপ এক ঝলকে – News18 Bangla


#নয়াদিল্লি: ভারতের ল্যাপটপের বাজারে পা রাখতে চলেছে Infinix। ভারতে ৮ ডিসেম্বর Infinix কোম্পানি লঞ্চ করতে চলেছে তাদের দু’টি ল্যাপটপ। Infinix কোম্পানির নতুন দু’টি ল্যাপটপ হল Infinix Inbook X1 এবং Infinix Inbook X1 Pro। Infinix কোম্পানির নতুন দু’টি ল্যাপটপ Infinix Inbook X1 এবং Infinix Inbook X1 Pro-তে রয়েছে লেটেস্ট উইন্ডোজ ১১ (Windows 11)। Infinix মোবাইল কোম্পানির নতুন এই ল্যাপটপ দু’টির দামও খুব বেশি করা হয়নি। ভারতের বাজারে তারা লঞ্চ করতে চলেছে মিড-রেঞ্জার প্রাইজের ল্যাপটপ। উন্নত ও আধুনিক ফিচার যুক্ত এই ল্যাপটপ পাওয়া যাবে আকর্ষণীয় ডিজাইনে। Infinix কোম্পানির নতুন দু’টি ল্যাপটপ হালকা ওজনের মেটাল বডি এবং অ্যালুমিনিয়াম ফিনিশ দ্বারা তৈরি। এখনও পর্যন্ত ভারতের বাজারের সবথেকে হালকা ল্যাপটপ হল Infinix Inbook X1 এবং Infinix Inbook X1 Pro।

Infinix ভারতে লঞ্চ করতে চলেছে তাদের দু’টি নতুন ল্যাপটপ- Infinix Inbook X1 এবং Infinix Inbook X1 Pro। কোম্পানির তরফে এখনও এর দাম না জানানো হলেও মনে করা হচ্ছে ভারতে অনলাইন প্ল্যাটফর্ম Flipkart-এ ল্যাপটপ দু’টির দাম হতে পারে ৩০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে। Infinix-এর নতুন ল্যাপটপ পাওয়া যাবে তিনটি আকর্ষণীয় কালারে- লাল, নীল এবং স্লেট গ্রে। Infinix Inbook X1 ল্যাপটপ হালকা ওজনের মেটাল বডি এবং অ্যালুমিনিয়াম ফিনিশ দ্বারা তৈরি।

আরও পড়ুন – ২০২১ সালের ডিসেম্বরে বাজারে আসছে নতুন দু’চাকার গাড়ি, দেখে নিন এক ঝলকে!

আরও পড়ুন – এক চার্জে চলবে ১০০ কিলোমিটার, নাম মাত্র দামে এল সাইকেল, তাহলে আর স্কুটার কিনবেন কেন?

Infinix-এর ল্যাপটপ কোর আই৩ (Core i3), কোর আই৫ (Core i5) প্রসেসর যুক্ত। এই ল্যাপটপে রয়েছে ৮ জিবি (GB) র‍্যাম (RAM) এবং ৫১২ জিবি স্টোরেজ। এছাড়াও Infinix-এর ল্যাপটপের টপ ট্রিম মডেল ১০ জেনারেশন ইনটেল কোর (10th Gen Intel Core) প্রসেসর যুক্ত। এতে রয়েছে ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। Infinix Inbook X1 ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চির ডিসপ্লে যার ম্যাক্সিমাম ব্রাইটনেস হল ৩০০ নিটস। Infinix Inbook X1 Pro ল্যাপটপে রয়েছে আইরিস গ্রাফিক্স এবং ইনটেল ইউএইচডি (Intel UHD) গ্রাফিক্স। এখনও পর্যন্ত বাজারের সবথেকে হালকা ল্যাপটপ হল Infinix-এর এই Inbook সিরিজের ল্যাপটপ। Infinix-এর এই Inbook সিরিজের ল্যাপটপের ওজন মাত্র ১.৪৮ কেজি। Infinix-এর এই Inbook সিরিজের ল্যাপটপ Inbook X1 এবং Inbook X1 Pro-তে রয়েছে ৫৫ডাবলুএইচআর এলআই-পো ব্যাটারি (55Whr Li-Po) যা ৬৫ডাবলু ইউএসবি-পিডি (65W USB-PD) চার্জিং যুক্ত।

Published by:Ananya Chakraborty

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর