মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Indian Railways: উড়বে না ৪০ কেজি বিস্ফোরকে, ভাঙবে না ২১৩ কিমি ঝড়েও! এই রেলসেতু গড়ে রেকর্ড গড়ল ভারতীয় রেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ সময় দেখুন



Last Updated:

Indian Railways: জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত এই অঞ্জি খাদ সেতু মাত্র একটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে। এই সেতুর মোট দৈর্ঘ্য ৪৭৩.২৫ মিটার এবং এটি ১৫ মিটার চওড়া।

এই সেই রেলসেতু

জম্মু: খুব শীঘ্রই জম্মু-কাশ্মীর ভারতীয় রেলপথে যুক্ত হয়ে যাবে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের অঞ্জি খাদ রেল ব্রিজে সফল ট্রায়াল রান হয়েছে। এটাই দেশের প্রথম কেবল রেল ব্রিজ। সেই লাইন দিয়ে ছুটেছে একটি ইলেকট্রিক ইঞ্জিন। আগামী ৫ জানুয়ারি উধমপুর থেকে শ্রীনগর হয়ে বারামুল্লা লাইনে কাটরা-রিয়াসি সেকশন চূড়ান্তভাবে খতিয়ে দেখা হবে। তারপরই বাকি দেশের সঙ্গে এই লাইনকে যুক্ত করার সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষ। এই চূড়ান্ত পরিদর্শন করবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। তিনি অনুমতি দিলেই শুরু হয়ে যাবে এই সেতু দিয়ে রেল চলাচল।

জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত এই অঞ্জি খাদ সেতু মাত্র একটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে। এই সেতুর মোট দৈর্ঘ্য ৪৭৩.২৫ মিটার এবং এটি ১৫ মিটার চওড়া। ভিত থেকে সেতুটির উচ্চতা ১৯১ মিটার এবং ৯৬টি কেবল রয়েছে তাতে। তার সাহায্যেই এই সেতু কার্যত ঝুলে রয়েছে। এর ওপর দিয়ে ১০০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে ট্রেন, এমনকী ৪০ কেজি বিস্ফোরকও এই সেতুটিকে উড়িয়ে দিতে পারবে না বলে রেল সূত্রে খবর।

আরও পড়ুন: শেখ হাসিনা দেশ ছাড়ার পরই ১৩ বছর পর বাংলাদেশে কে ফিরল! তোলপাড় ঢাকা, মাথায় হাত অনেকেরই

জানা গিয়েছে, কমিশনার অফ রেলওয়ে সেফটি উধমপুর থেকে শ্রীনগর হয়ে বারামুল্লা লাইনে কাটরা-রেসাই সেকশনে চূড়ান্ত ইন্সপেকশন করবেন আগামী ৫ জানুয়ারি। এই রুটে বন্দে ভারত পর্যন্ত ছুটতে পারে বলে জল্পনা হচ্ছে। তা নিয়ে আভাস দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজেই। আর তা হলে ভারতের প্রথম কেবল সাসপেনশন ব্রিজের ওপর দিয়ে বন্দেভারতে চেপে শ্রীনগর পৌঁছে যাওয়া যাবে।জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় এই সেতুটি রয়েছে। এর উপর দিয়ে ১০০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারবে ট্রেন। উধমপুর থেকে শ্রীনগর পর্যন্ত রেললাইন প্রকল্পের অধীনে এই রেল সেতু নির্মাণ করা হয়েছে।

এই রেল প্রকল্পটি নিয়ন্ত্রণ রেখা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে রেলের। জানা গিয়েছে, অঞ্জি খাদ সেতুটি ১৫ মিটার চওড়া। মূল বিস্তৃতি ২৯০ মিটার। এই সেতুর মোট দৈর্ঘ্য ৪৭৩.২৫ মিটার। একটি মাত্র স্তম্ভ ধরে রেখেছে সেতুটিকে। ভিত থেকে তার উচ্চতা ১৯৩ মিটার। নদীগর্ভে আরও ৩৩১ মিটার গভীর পর্যন্ত বিস্তৃত স্তম্ভটি। এই স্তম্ভের সঙ্গে ৯৬টি কেবলের সাহায্যে সেতুটিকে শূন্যে রীতিমতো ভাসিয়ে রাখা হয়েছে।

এই সাসপেনশন ব্রিজকে যে তার বা কেবলগুলি শূন্যে ভাসিয়ে রেখেছে, সেগুলির দৈর্ঘ্য ৮২ মিটার থেকে ২৯৫ মিটার। রেলমন্ত্রী জানিয়েছেন, এই কেবলগুলির সম্মিলিত দৈর্ঘ্য হল ৬৫৩ কিলোমিটার। দাবি করা হচ্ছে, ৪০ কেজি বিস্ফোরকও এই সেতুটিকে উড়িয়ে দিতে পারবে না। ঘণ্টায় ২১৩ কিলোমিটার বেগে আসা ঝড়ও সেতুটিকে নাড়াতে পারবে না।

বাংলা খবর/ খবর/দেশ/

Indian Railways: উড়বে না ৪০ কেজি বিস্ফোরকে, ভাঙবে না ২১৩ কিমি ঝড়েও! এই রেলসেতু গড়ে রেকর্ড গড়ল ভারতীয় রেল



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর