বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

Infertility Causes: এই ৫ ভুলেই কমছে প্রজনন ক্ষমতা! বন্ধ্যাত্ব এড়াতে আজ থেকেই সাবধান হন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৯৫ সময় দেখুন
Infertility Causes: এই ৫ ভুলেই কমছে প্রজনন ক্ষমতা! বন্ধ্যাত্ব এড়াতে আজ থেকেই সাবধান হন


এই কর্মব্যস্ততার যুগ মানুষের শরীর উপর অত্যন্ত প্রভাব ফেলছে। আজকাল মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে নিজের শরীরের ঠিকমতো যত্ন নিতে পারছে না যার ফলে অল্প বয়সেই প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলছে নারী ও পুরুষ উভয়েই।

আজকাল প্রজননের সমস্যায় ভুগছেন বিপুল সংখ্যক মানুষ।  নারী ও পুরুষ উভয়েই প্রজনন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে প্রশ্ন উঠছে প্রজনন ক্ষমতা দুর্বল হওয়ার কারণ কী ? এবং কীভাবে প্রজনন ক্ষমতা উন্নত করা যায়।

তাই আসুন বিশেষজ্ঞের কাছ থেকে এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক। ডাঃ রম্য মিশ্র, সিনিয়র কনসালট্যান্ট, অ্যাপোলো ফার্টিলিটি, লাজপত নগর, নিউ দিল্লির মতে,

১) রোজকার এই দৌড়ঝাঁপ পুরুষ ও মহিলাদের প্রজননকে অত্যন্ত প্রভাবিত করেছে। খারাপ জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসসহ অনেক অভ্যাস মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস করছে।

আরও পড়ুন: ডায়াবেটিস রোগীরাও খেতে পারবেন মিষ্টি? জেনে নিন বিশেষজ্ঞের মতামত

২) বেশিরভাগ মানুষের  দৈনন্দিন রুটিন  শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি প্রজনন স্বাস্থ্যেরও মারাত্মক ক্ষতি করছে।

৩) প্রজনন সম্পর্কে মানুষকে সতর্ক হতে হবে, অন্যথায় পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করা মুশকিল হতে পারে। এ জন্য সময়ে সময়ে চেকআপ করাও খুব জরুরি, যাতে কোনো সমস্যা না হয়।

৪) আমাদের জীবনধারা প্রজনন স্বাস্থ্য এবং উর্বরতার উপর গভীর প্রভাব ফেলছে। অস্বাস্থ্যকর জীবনধারা মানুষের প্রজনন ক্ষমতাকে দ্রুত দুর্বল করে দিচ্ছে।

আরও পড়ুন:  পিঁপড়ের দুধ কতটা পুষ্টিকর? বিজ্ঞানীদের গবেষণায় উঠে এল তাজ্জবজনক তথ্য

৫) খারাপ খাদ্যাভ্যাসও প্রজনন ক্ষমতার শত্রু। জাঙ্ক ফুড এবং পুষ্টির ঘাটতিযুক্ত খাবার খেলেও প্রজননে প্রভাব পড়তে পারে ।

৬) অতিরিক্ত মানসিক চাপও আমাদের প্রজনন ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে। অতিরিক্ত চাপ গ্রহণ  প্রজনন স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব ফেলে।

৭) এক জায়গায় বসে ঘণ্টার পর ঘণ্টা কাজ করলেও প্রজনন ক্ষমতা কমতে শুরু করে। শারীরিক কার্যকলাপ ছাড়া দৈনন্দিন রুটিন উর্বরতার জন্য বিপজ্জনক হতে পারে।

৮) ধূমপান এবং অ্যালকোহল গ্রহণের কারণেও উর্বরতা প্রভাবিত হয়। অ্যালকোহলযুক্ত পানীয় প্রজনন স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে।
ডাঃ রম্য মিশ্র বলেছেন যে উর্বরতা বাড়াতে মানুষের স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা উচিত।

৯) প্রতিদিন ব্যায়াম করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে।

১০) মানসিক চাপ প্রজনন ক্ষমতায় অত্যন্ত প্রভাব ফেলে। সন্তানের জন্ম দিতে মানষিক চাপ কমানোর সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হবে।

১১) প্রজননের ক্ষমতা বাড়াতে স্বাস্থ্যকর জীবনধারা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ক্ষতিকর অভ্যাস ত্যাগ করতে হবে। এরপরও যদি কোনও ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হতে পারে।

Published by:Anulekha Kar

First published:

Tags: Fertility, Health care



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর