বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২০৫ বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন যুদ্ধবিরতি কার্যকরে সম্মত লেবানন-ইসরায়েল ‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের

JalpaiguriNews CCTV বাড়ির একটি জিনিস লাগালেই সুরক্ষিত থাকবে শহর, পরামর্শ পুলিশের North Bengal news police suggesting to install CCTV for better security surveillance | উত্তরবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২০৮ সময় দেখুন


Last Updated:

North Bengal news: বাড়ির সামনে লাগান এই জিনিস! আপনার সঙ্গে সুরক্ষিত থাকবে শহর।জলপাইগুড়ি শহরে অপরাধ দমনে গোপন সিসিটিভি-তে নজরদারি। কেন পুলিশ প্রশাসনের এমন পরামর্শ? জানুন  জলপাইগুড়ি শহরে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে এবার আরও এক ধাপ এগোল জেলা পুলিশ।

+

 বাড়ির

 বাড়ির সামনে লাগান এই জিনিস তাহলে আর চুরি হবে না

জলপাইগুড়ি, সুরজিৎ দে: বাড়ির সামনে একটি জিনিস লাগালেই আপনার সঙ্গে সুরক্ষিত থাকবে শহর। জলপাইগুড়ি শহরে অপরাধ দমনে গোপন সিসিটিভি-তে নজরদারি। কেন পুলিশ প্রশাসনের এমন পরামর্শ?

জলপাইগুড়ি শহরে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে এবার আরও এক ধাপ এগোল জেলা পুলিশ। শহরের বিভিন্ন প্রান্তে গোপনে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বর্তমানে মোট ১১৯টি ক্যামেরা সক্রিয়ভাবে নজর রাখছে শহরের প্রতিটি কোণায়, যাতে কোনও ঘটনাই পুলিশের চোখ এড়াতে না পারে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, “শুধু পুলিশের উদ্যোগে নয়, নাগরিকদেরও এই কাজে অংশগ্রহণ জরুরি। যারা নতুন বাড়ি বানাচ্ছেন, যদি বাড়ির সামনে একটি করে সিসিটিভি ক্যামেরা বসান, তাহলে নিজের বাড়ি তো বটেই, আশপাশের এলাকাও সুরক্ষিত থাকবে। কোনও দুর্ঘটনা বা অপরাধ ঘটলে প্রমাণ হাতে পাওয়া সহজ হবে।”

অতীতে চুরি, ছিনতাই থেকে শুরু করে একাধিক অপরাধের তদন্তে সিসিটিভি ফুটেজ ছিল পুলিশের হাতের বড় অস্ত্র। এক মহিলার চুরি হওয়া গলার হার উদ্ধারের মতো ঘটনাতেও এই প্রযুক্তি বড় ভূমিকা নিয়েছে। পুলিশের দাবি, এই নজরদারি ব্যবস্থা কেবল অপরাধীদের ধরতে নয়, অপরাধ ঘটার আগেই প্রতিরোধে সহায়ক।

শহরের এক বাসিন্দা বললেন, “আগে রাতের বেলা রাস্তায় হাঁটার সময় ভয় লাগত। এখন মনে হয় কেউ আমাদের দিকে নজর রাখছে, তাই নিরাপত্তার অনুভূতি বেড়েছে।” পুলিশের এই উদ্যোগ নাগরিকদের মধ্যে সচেতনতা ও আস্থার সঞ্চার করছে। প্রযুক্তি নির্ভর এই নজরদারি ব্যবস্থা জলপাইগুড়িকে শুধু নিরাপদ করবেই না, অপরাধীদেরও সাবধানবার্তা দিচ্ছে—আইন সব সময় নজর রাখছে!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom